মানুষ কিভাবে তার মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
976 বার দেখা হয়েছে
"আইকিউ" বিভাগে করেছেন (180 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,900 পয়েন্ট)

মানুষের ব্রেইনের সর্বোচ্চ ব্যবহার মানে অন্য কথায় ব্রেইনের ১০০% ব্যবহার করা। আমরা প্রায়ই শুনে থাকি যে আমরা আমাদের ব্রেইনের মাত্র ১০% ব্যবহার করি অথবা, আমরা ব্রেইনের ১০০% ব্যবহার করি না। এই ধারণা একদমই ভুল এবং এই কথার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

এই কথাটা সত্য না হওয়ার কয়েকটি কারণ আছে, 

  1. যুগ যুগ বিবর্তনের ধারাবাহিকতায় আমরা বর্তমান সময়ে এসেছি। বিবর্তন কোনো অপ্রয়োজনীয় অংশকে জিন পুলে স্থান দেয়না। অন্য সব অঙ্গপ্রত্যঙ্গের মতো, আমাদের ব্রেইন ও নাচারাল সিলেকশন এর মাধ্যমে আকৃতি ধারণ করেছে। ব্রেইন আমাদের দৈহিক ওজনের মাত্র ২% হলেও এটি পুরো দেহের ২০% এনার্জি ব্যবহার করে। একটি প্রত্যঙ্গ যখন এতো বেশি এনার্জি ব্যবহার করে, যদি এটার পূর্ন ব্যবহার না হয়ে থাকে তাহলে এটি অবশ্যই বিবর্তনের ধারায় বাদ পড়ে যাবে।
     
  2. ক্লিনিক্যাল নিউরোলজি তে দেখা গেছে, মানব মস্তিষ্কের ৯০% থেকে অনেক কম ব্রেইন টিস্যুর ও যদি ক্ষতি হয় তাহলে তার অত্যন্ত গুরুতর প্রভাব দেখা দেয়। বাস্তবে যদি শুধু ব্রেইনের ১০% বা সম্পূর্ণ অংশ ব্যবহার না হতো তাহলে মস্তিষ্কে আঘাত, ব্রেইন স্ট্রোক এইগুলোর এতো গুরুতর প্রভাব হতোনা কারণ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলে, মস্তিষ্কের বাকিটা অংশ দিয়ে মানুষ সুস্থ সচল জীবন যাপন করতে পারতো। কিন্তু আসলে এরকম সম্ভব নয়, মৃত্যু না হলেও একজন ব্রেইন স্ট্রোক রোগীর কিংবা ব্রেইন আঘাতপ্রাপ্ত রোগীর আগের মতো সচল জীবন যাপন করা অসম্ভব।
     
  3. আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ বিভিন্ন রকম কাজ করে থাকে, এখন পর্যন্ত ব্রেইনের এমন কোনো অংশ পাওয়া যায়নি যেটা কোনো রকম অনুভুতি, ইন্দ্রিয়, চলাচল ইত্যাদি কাজে ব্যবহার হয়না। এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও ব্রেইন পুরোপুরি অচল অবস্থায় থাকেনা। অন্যদিকে, মস্তিষ্কের কোনো অংশের অচল বা প্রায় অচল অবস্থা গুরুতর মস্তিষ্কের অসুখের প্রতি নির্দেশ করে।
 
সোর্স: Neuromyth 4 - OECD

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
4 টি উত্তর 1,679 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 1,840 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 441 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 858 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,627 জন সদস্য

78 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 78 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. soundboardpure

    100 পয়েন্ট

  3. ww88onlineinfo1

    100 পয়েন্ট

  4. good88computer

    100 পয়েন্ট

  5. 0005betvipcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...