প্যানিক ডিজঅর্ডার কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
356 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (7,560 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)

Tazkia Ferdous: #প্যানিক ডিজঅর্ডার কী? 

 

প্যানিক ডিজঅর্ডার উদ্বেগ জনিত এক ধরনের মানসিক সমস্যা। আমাদের এই সমাজ  এইসব রোগকে অনেক ছোট করে দেখে । একজন রোগী সরাসরি এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চান না । 

কারন তাকে পাগল হিসেবে  উপাধি দিয়ে দেওয়া হয়।

 

প্যানিক ডিজঅর্ডারের লক্ষণগুলো কী- 

 

লক্ষণগুলোকে বিশ্লেষণ করলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব। এটা হঠাৎ করে হচ্ছে। কোনো মানুষ অফিসে বসেছিল, বস ডাকছে। বসের সামনে আজ কঠিন কিছু তাকে মোকাবিলা করতে হবে। এ রকম একটি চিন্তা হয়তো তার মাথার মধ্যে কাজ করছে। হঠাৎ করে মনে হলো, তার বুক ধড়ফড় করছে, শরীর ঘেমে যাচ্ছে, দম বোধ হয় বন্ধ হয়ে গেল। এই আমি মরে গেলাম। আমার আর বাঁচার কোনো পথ নেই। দম নিতে পারছি না, হাত-পা কাঁপছে। শরীর ঠাণ্ডা হয়ে যাচ্ছে, গলায় কী যেন আটকে গেল। বুকের ভেতর আঁটসাঁট লাগছে। হার্ট বোধ হয় বন্ধ হয়ে গেল। বমি বমি লাগছে। হাত- পা অবশ। এই বিষয়গুলো হঠাৎ করে হয়। রোগী ভাবে আমি বোধ হয়, মরেই গেলাম। আমার আর বাঁচার কোনো পথ নেই। এই শেষ আমি। এ রকম হলে, এটি প্যানিক অ্যাটাকের লক্ষণ।

তবে যদি প্যানিক ডিজঅর্ডারের কথা বলা হয়, তাহলে অন্যভাবে বলতে হবে। এটি এক মাসের মধ্যে আরেকবার হতে হবে। রোগী যদি মনে করে, আমার আবার এমন হতে পারে, এই আমি মরে যেতে পারি। এই ভয়টা যদি তাকে তাড়িয়ে বেড়ায়, তাহলে আমরা তাকে প্যানিক ডিজঅর্ডার বলতে পারি। এটি তার দৈনন্দিন জীবন যাপনকে ক্ষতিগ্রস্ত করছে। যেকোনো মনোরোগ ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত দিককে ক্ষতিগ্রস্ত করবে।

আরো একটি বিষয় হলো, প্যানিক ডিজঅর্ডার যখন নির্ণয় করা হয়, তখন অন্য অ্যাংজাইটি ডিজঅর্ডার থেকে একে ভিন্ন করতে হবে। অনেক সময় সোশ্যাল ফোবিয়া, বসের কাছে গেল বা সামাজিক অনুষ্ঠানে গেল, তখনো এ রকম কিছু হয়ে যেতে পারে, সেই ভয়েও কিন্তু অ্যাটাক হতে পারে। এগুলোকে আমাদের ভাগ করে নিতে হবে।

 

তো আসুন আমরা নিজেদের মধ্যে যারা এই রোগে আক্রান্ত তাদের সাহায্য করি , অবহেলা করে তাদের দূরে না ফেলি । একজন ভাল মানসিক ডাক্তার দ্বারা তার চিকিৎসা ব্যবস্থা করি । 

 

Collected from 20 Minute Medical

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 592 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 4,146 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 2,322 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,353 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. da88racing

    100 পয়েন্ট

  2. preventcovidu

    100 পয়েন্ট

  3. king88acncom

    100 পয়েন্ট

  4. pkdakhoavk

    100 পয়েন্ট

  5. sunwinfood1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...