পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
828 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)

এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন সকলে জেনে এসেছেন সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। সারাবছরই এখানে বর্ষাকাল। যে কারণে ১৮৬১ তে গিনেস বুকে নাম উঠেছিল চেরাপুঞ্জির। বলা হয়েছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে আর্দ্রতম জমি রয়েছে এখানেই। একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে খাসি পাহাড়ের জন্যই এতদিন বেশি বৃষ্টিপাত হত মেঘালয়ে। সম্ভবত এই আখ্যা এবার হারাতে চলেছে মৌসিনরাম। এবছরের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর। যে কারণে পর্যটনকেন্দ্র হিসেবেও আকর্ষণ বেড়েছে এই পর্বতমালার।
চলতি মরশুমে এখনও পর্যন্ত মহাবালেশ্বরে বৃষ্টি হয়েছে ৫৪৮৬ মিলিমিটার। যেখানে মৌসিনরামে হয়েছে ৫৩৪৬ মিলিমিটার। আরব সাগরের উপর তৈরি হওয়া আর্দ্রতাই এর প্রধাণ কারণ। যে কারণে এবছর মহারাষ্ট্রে এত বৃষ্টি হয়েছে। পুণে, কোলাপুরের বহু স্থান জলের তলায় চলে গিয়েছে।

0 টি ভোট
করেছেন (2,160 পয়েন্ট)
মৌসিনরাম।।

চেরাপুঞ্জী—ভারতের উত্তরপূর্ব রাজ্য মেঘালয়ের একটা শহর, যা বাংলাদেশের সীমান্তে অবস্থিত। মেঘালয় এতই সুন্দর যে এটাকে “প্রাচ্যের স্কটল্যান্ড” বলা হয়। এই নামের অর্থ হচ্ছে “মেঘের আবাস।” চেরাপুঞ্জীকে অনেক সময় ধরে পৃথিবীর এক বৃষ্টিবহুল জায়গা বলে ধরা হয়।

 

চেরাপুঞ্জী সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩০০ মিটার ওপরে অবস্থিত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত তখনই হয়, যখন সূর্যের তাপে সমুদ্রের উষ্ণতম অংশ থেকে প্রচুর পরিমাণ জল বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। ভারত মহাসাগর থেকে ওঠা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন হিমালয় পাহাড়ের দক্ষিণ ঢালগুলোতে এসে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠতে বাধ্য হয়, তখন এই বায়ু প্রবল বৃষ্টির আকারে জলীয় বাষ্পগুলোকে ঢেলে দেয়। সেই সময় মেঘালয় মালভূমিতে প্রচুর বৃষ্টি হয়। এছাড়াও, দেখা গেছে যে এই উঁচু জায়গা যেহেতু দিনের বেলায় গ্রীষ্মমণ্ডলীয় সূর্যের পূর্ণ তেজ পায়, তাই বৃষ্টির মেঘ ওপরে ওঠে এবং সন্ধ্যের দিকে বাতাস ঠাণ্ডা না হওয়া পর্যন্ত বাতাসে ভেসে বেড়ায়। এর ফলে বুঝতে পারা যায় যে, বেশির ভাগ সময় বৃষ্টি রাতে কেন হয়।

 

১৮৬১ সালের জুলাই মাসে, চেরাপুঞ্জীতে ৯৩০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল যা সত্যিই অবাক করার মতো বিষয়! আর ১৮৬০ সালের ১লা আগস্ট থেকে শুরু করে ১৮৬১ সালের ৩১শে জুলাই পর্যন্ত এই ১২ মাসে মোট ২,৬৪৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। বর্তমানে চেরাপুঞ্জীতে গড়ে এক বছরে ১৮০ দিন বৃষ্টি হয়। জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,357 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,385 বার দেখা হয়েছে
21 ডিসেম্বর 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima Begum (1,100 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 1,325 বার দেখা হয়েছে
+7 টি ভোট
9 টি উত্তর 2,234 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+8 টি ভোট
5 টি উত্তর 1,021 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan (6,700 পয়েন্ট)

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,306 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. tieulamtvco

    100 পয়েন্ট

  4. qh8881com

    100 পয়েন্ট

  5. ssc88bet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...