অর্ধেক স্ত্রী, অর্ধেক পুরুষ বা উভলিঙ্গ মুরগি হওয়া কী সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
664 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

কোনো জীব প্রাকৃতিকভাবে স্ত্রী ও পুরুষ উভয় বৈশিষ্ট্যের অধিকারী হলে এই অবস্থাকে গাইনানড্রোমরফিজম (Gynandromorphism) বলে। হাঁস, মুরগি, প্রজাপতি, চিংড়িসহ নানা প্রজাতির মাঝে গাইনানড্রোমরফিজম দেখা যায়। এটি এক ধরনের জিনগত ত্রুটি। প্রতি ১০,০০০ টি মুরগির মাঝে ১ টি মুরগিতে এই ঘটনা দেখা যায়। 

স্তন্যপায়ীদের লিঙ্গ নির্ধারণ হয় X ও Y ক্রোমোজোম এর মাধ্যমে। কিন্তু পাখি ও পতঙ্গের লিঙ্গ নির্ধারণ হয় Z ও W ক্রোমোজোম এর মাধ্যমে। ZZ হচ্ছে পুরুষ পাখি এবং ZW হচ্ছে স্ত্রী পাখি। গাইনানড্রোমরফদের জন্ম কিভাবে হয় তা এখনো রহস্য। বিজ্ঞানীদের মতে, মা স্ত্রী পাখি ডিম পাড়ার সময় যদি দুটি নিউক্লিয়াসের ডিম দেয় তাহলে এমন হতে পারে। এর মধ্যে একটি নিউক্লিয়াসে থাকবে Z ক্রোমোজোম এবং আরেকটি নিউক্লিয়াসে থাকবে W ক্রোমোজোম। দুটি নিউক্লিয়াসই Z স্পার্ম দ্বারা নিষিক্ত হয়ে একইসাথে কিছু ZZ ও কিছু ZW ক্রোমোজোম তৈরি করে। এর ফলে অর্ধেক স্ত্রী ও অর্ধেক পুরুষ পাখি বা মুরগির জন্ম হয়।

গাইনানড্রোমরফ মুরগির স্ত্রী লিঙ্গধারী অংশ স্ত্রী মুরগির মতো বৈশিষ্ট্য লাভ করে এবং পুরুষ লিঙ্গধারী অংশ পুরুষ মুরগির মতো বৈশিষ্ট্য লাভ করে। এমন মুরগির কঙ্কালের গঠন দুই পাশে দুই রকম হয়। ময়নাতদন্ত করে দেখা গেছে যে, এদের ভিতর অন্ডকোষ ও ডিম্বাশয় উভয়ই আছে। দ্বিপার্শ্বিয় বৈশিষ্ট্যের এই মুরগি ছোট আকারের ডিমও দেয়। 

- নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,085 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 2,881 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 6,072 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,576 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. deepasreegi

    120 পয়েন্ট

  4. ph222tra

    100 পয়েন্ট

  5. iwinvnic

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...