মাটিতে খালি পায়ে হাটার উপকারিকা কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
457 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)

মাটিতে খালি পায়ে হাঁটার উপকারিতা

 

আমাদের দৈনন্দিন কর্ম ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বের করা বেশ মুশকিল। নিজের জন্য কিছু ভাবতেই যেন চারপাশের জমে থাকা কাজ মাথায় ঘুরতে থাকে। দু-দন্ড সময় বের করে মাটির সঙ্গে পা মিলিয়ে হাঁটা যেন বেশ দুষ্কর কাজ।
ঘাসের ওপর অথবা মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস শরীরের পক্ষে ভীষণ ভালো। কথায় আছে মানুষ মাটির তৈরী। আর সেই মাটিতে খালি পায়ে হাঁটা কিংবা ঘাসের উপর হাঁটার অভ্যাস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এর ফলে শরীরের সচল ক্ষমতা ক্রমশই বাড়তে পারে এবং মানসিক উৎফুল্লতা সক্রিয় হয়। 

বিশেষজ্ঞ টিম গ্রে বলছেন, মানুষ মনে করেন এটি কোনওভাবে কাজ দেয় না। তবে এটি আপনাকে কতদিক থেকে সুস্থ রাখতে পারে আপনি নিজেও জানেন না। মাটিতে পা রাখলে, পায়ের নিচের ঘাম গ্রন্থি এবং পৃথিবী তলের ইলেকট্রন আপনার শরীরে কাজ করার ক্ষমতা আরও বাড়ায়। তার সঙ্গেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও করে।

আসুন জেনে নেয়া যাক উপকারগুলো:

১.আপনার শরীরের অতিরিক্ত প্রদাহ কম করতে সাহায্য করে। শরীরের অত্যধিক তাপ পায়ের সঙ্গেই ঘাম হিসেবে বেরিয়ে যায়।

২.রাতে ঘুম ভাল আসে। অল্প সময়েই নিদ্রায় মগ্ন থাকার সুবিধা পাবেন।

৩.যেকোনও রকম ব্যাথা বেদনা, পেশীতে সংকোচন এবং গাঁটে ব্যাথা থেকে রেহাই মিলবে। বিশেষ করে শীতকালে ভোরবেলা শিশির ভেজা মাঠে হাঁটলে খুব ভাল।

৪.উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই অভ্যাস ভুল করেও এড়িয়ে গেলে চলবে না। একটু সময় বের করুন। এটি ব্লাড প্রেসারে খুব কার্যকরী।

৫.উদ্বেগ দূর করে। মন বিচলিত থাকলে সহজেই শান্ত হবে, স্ট্রেস কমবে এবং মানসিক ভাবে অনেক শক্ত থাকবেন।

৬.কখনো মন খারাপ হলে একটু বাইরে গিয়ে মাঠে কিংবা রাস্তায় খালি পায়ে হেঁটে আসুন। এমনিই মন ভাল হবে। সঙ্গেই ঘাস হলে আর কোনও কথা নেই।

৭.রক্ত সঞ্চালন সঠিক থাকে। খালি পায়ের সঙ্গে ভূতলের এই সংযোগ শরীরে রক্ত কোষগুলিকে জাগিয়ে তোলে এবং সুস্থ রাখে

সারাদিনের ব্যস্ত সময়ের পর চাইলে একটু সময় কিন্তু অবশ্যই বের করা যায়। অন্তত ৫ মিনিট নিশ্চই!

©️সময় নিউজ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 488 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 2,024 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 349 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,300 জন সদস্য

186 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 186 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. socolivezadtv

    100 পয়েন্ট

  3. 8xbetplusnet2

    100 পয়েন্ট

  4. bet6789co

    100 পয়েন্ট

  5. aa555betorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...