পৃথিবীর উপর নিচে ঘুরলে কি হতো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
599 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (43,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
পৃথিবীর আবর্তন গতি বৃদ্ধি পাওয়ার কারণ কী?
নিচের ছবিটির দিকে তাকান। এবার ভাবুন তো, বাম (a) নাকি ডান (b) - কোন অবস্থায় মেয়েটি জোরে ঘুরবে? আগে একটু চিন্তা করে দেখুন।


আপনার উত্তর যদি "বাম" হয়, তাহলে ভুল। এটা physics এর ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। মেয়েটি যখন ডানদিকের মত হাত গুটিয়ে নিল, তখন তার ওজনের কোন পরিবর্তন হল না ঠিকই কিন্তু ভর (উপাদান বা শরীরের অঙ্গ) distribution এর পরিবর্তন হল। ফলে ঘূর্ণন গতি বেড়ে গেল। অর্থাৎ কোন ঘূর্ণনশীল বস্তুর উপাদান যত ঘূর্ণন অক্ষের (axis- এখানে মেয়েটির বাম পা) কাছে আসবে, তত গতি বাড়বে।

পৃথিবীর ক্ষেত্রেও এরকম কিছুটা হয়েছে। আমরা জানি পৃথিবীর দুই পোলে বরফ জমে আছে প্রচুর এবং এগুলো দিয়ে বরফের পাহাড় তৈরী হয়। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এগুলো গলে যাচ্ছে। এটাকে সহজেই আপনি হাত গুটিয়ে নেবার সাথে তুলনা করতে পারেন। ফলাফল, ঘূর্ণন গতি বৃদ্ধি

পৃথিবী যদি উপর-নিচে ঘুরতো, তাহলে কী হতো?
চমৎকার প্রশ্ন! এর উত্তর দিতে গেলে আগে 'উপর' ও 'নীচ' এই দুটি ধারণার বিশ্লেষণ করা দরকার, যার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে |

ব্যাপারটা হচ্ছে, 'উপর' ও 'নীচ' এই দুটি ধারণা পরিভাষাগতভাবে ( অর্থাৎ 'টেকনিকালি') ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে অর্থপূর্ণ নয় | এটি কেবল একটি দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রেই যথাযথ অর্থ বহন করে |

আরো একটা ব্যাপার যেটা হলো, মাধ্যাকর্ষণ বল বিনা দ্বিমাত্রিক জগতেও 'উপর' ও 'নীচ'এর কোনো অর্থ হয় না | একটা উদাহরণ দিয়েই বোঝাই |

ধরুন সাধারণ কাউকে যদি জিজ্ঞেস করি, "'উপর' বলতে আপনি কী বোঝেন?" তিনি হয়ত একটু অবাক হয়ে আকাশের দিকে অঙ্গুলিনির্দেশ করে বলবেন, "কেন মশাই, যেদিকে আকাশ রয়েছে সেটাই উপর, আর নিচে মাটি!"

এবার ধরুন যদি তাকে বলি, "আচ্ছা বেশ! কিন্তু আমরা তো জানি পৃথিবীটা আসলে গোলাকার | তাহলে আপনার ঠিক 'নিচে' অর্থাৎ ব্যাস বরাবর উল্টোদিকে ধরুন কেউ দাঁড়িয়ে থাকলে তিনি কাকে 'উপর' বলবেন? তাঁর কাছে কি আকাশ নিচে আর মাটি উপরে হয়ে যাবে?"

ভাবনায় পড়ে গেলেন তো?

অথবা মনে করুন যদি নিরক্ষীয় সমতলে (equatorial plane) কারো অবস্থান হয়, তাঁর কাছেই বা 'উপর' আর 'নীচ'এর সংজ্ঞা কী দাঁড়াবে?

এবার ধরা যাক কেউ একটু বুদ্ধি খাটিয়ে বলল, "কেন, যেদিক বরাবর মাধ্যাকর্ষণ বল কাজ করছে, সেটাকেই 'নীচ' আর উল্টোদিকটা 'উপর' বললেই হয়!"

অবশ্যই হয় বৈকি! জগতটা দ্বিমাত্রিক হলে এখানেই ব্যাপারটার রফা হয়ে যেত | কিন্তু আমাদের পৃথিবী যেহেতু ত্রিমাত্রিক বস্তু (গোলক), এর মাধ্যাকর্ষণ বল আদতে কোনো একটা 'দিক' বরাবর নয়, বরং তাঁর কেন্দ্রাভিমুখবর্তী | তাই সঠিক পরিভাষা ব্যবহার করতে হলে 'উপর' বা 'নীচ' নয়, বলতে হবে 'অভিকেন্দ্রিক' (towards centre) না 'অপকেন্দ্রিক' (away from centre) |

এবার প্রশ্নের উত্তরে আসা যাক; পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে তাঁর (সূর্যের ) মাধ্যাকর্ষণ বলের দরুন | এই বলের দিশাও সূর্যের কেন্দ্রাভিমুখ বরাবর | যেহেতু সূর্যও একটি গোলক, প্রতিসাম্যের (symmetry) যুক্তি দিয়ে বলা চলে যে সূর্যের মাধ্যাকর্ষণ বল সর্বত্রই কেন্দ্রাভিমুখ বরাবর হবে |

তাই আপনার প্রশ্নটা মূলত এটাই দাঁড়ায়: পৃথিবী যদি একটি অনুভূমিক তলে (horizontal plane) না ঘুরে একটি উল্লম্ব তলে (vertical plane) ঘুরত, কী হত?

আর উত্তর: কিছুই আলাদা হত না; সত্যি বলতে, তুলনা করার মত কোনো রেফারেন্স না থাকলে কোনটা অনুভূমিক আর কোনটা উল্লম্ব তাও আলাদা করা বলা চলে না | সবই সমান |
করেছেন (100 পয়েন্ট)
অসাধারণ
করেছেন (43,950 পয়েন্ট)
ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে।যদি ভালো লাগে ভোট দিতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 493 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 408 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,167 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rishad Ud Doula (5,760 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 369 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,076 জন সদস্য

63 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 60 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...