রক্তের গ্রুপ কেন পরিবর্তন হয়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
701 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (750 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
ধারনাকরা হয়- প্রতি ৭০০ কোটি মানুষের মধ্যে ১ জনের মধ্যে এমন রক্তের গ্রুপ পরিবর্তনের ঘটনা ঘটতে পারে।সম্প্রতি বিজ্ঞানীরা গবেষনা করে বের করেছেন – কিছু Cancer অথবা autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে। যদিও এই কথার বিরুদ্ধেও বলেন অনেকে। কিন্তু লিউকেমিয়া অথবা লিম্ফোমা তে বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি এ/বি/এবি ব্লাড গ্রুপ recipient এবং যদি “ও” গ্রুপের মানুষ donor হয়।আর যাই হোক আমরা ধরে নেই "পরিবর্তন হয় না"। হলেও সেটা আমরা বাদের তালিকায় রাখি। যদি কখনো কারো এমন পরিবর্তন হয় –তাহলে ধরে নিতে হবে যে =কোনো বার রক্ত পরীক্ষার সময় ভুল ছিলো। এই জন্য কমপক্ষে ৩ বার রিভিউ Test করতে হবে।
করেছেন (150 পয়েন্ট)
এইচটিএমএল ট্যাগ সমস্যা
0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
একজন মানুষের জীবনের কোনো এক পর্যায়ে কি তার রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে?

সাধারন উত্তরঃ
না... মানুষের রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না... যদি আপনি মনে করেন যে আপনার রক্তের গ্রুপ আগে এক ছিল, আর এখন অন্য - তাহলে ধরে নিতে হবেঃ
১) পূর্বের রক্তের গ্রুপ পরীক্ষা ভুল ছিল...
২) আপনি হয়তো আপনার রক্তের গ্রুপ মনে করতে পারছেন না, ভুলে গেছেন... এবং ভুল বলছেন...

এই দুটি সম্ভাবনা রয়েছে... সেজন্য রক্তের গ্রুপ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৩ বার পরীক্ষা করে কনফার্ম হয়ে নেয়া উচিত... এবং সঠিক রক্তের গ্রুপ মনে রাখুন...
--  ---  ---

ব্যাতিক্রমঃ
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কিছু ক্যানসার অথবা কিছু autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে... বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি রোগী এ/বি/এবি ব্লাড গ্রুপের এবং রক্তদাতা “ও” গ্রুপের হয়ে থাকে... অস্ট্রেলিয়া তে ১৯ বছরের এক মেয়ের রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে যায় লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে...
--  ---  ---

তবে রক্তের গ্রুপ পরিবর্তন হবার সম্ভাবনা একদম নাই বললেই চলে... পরিবর্তন হবার সম্ভাবনা প্রতি ৬০০ কোটি মানুষের মধ্যে একজন... তাই রক্তের গ্রুপ পরিবর্তন হয় না ধরে নেয়াই উত্তম...

আর আপনি যদি দাবি করেন আপনার রক্তের গ্রুপ পরিবর্তন হয়েছে এবং উপযুক্ত প্রমান উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে নিয়ে সারা পৃথিবীতে হৈচৈ হয়ে যাবার সম্ভাবনা ১০০ % ;) ... আপনাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তখন বিভিন্ন গবেষণাগার হবে আপনার স্থায়ী বাসস্থান

সুত্রেঃ  ডোনেট ব্লাড বিডি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 352 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 5,174 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 646 বার দেখা হয়েছে
14 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,643 জন সদস্য

149 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 147 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. hitclub7vip1

    100 পয়েন্ট

  4. socolivezaktv

    100 পয়েন্ট

  5. crazeplaydecasino

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...