শঙ্খের ভেতরে শোনা যায় সাগরের গর্জন ! চলুন কেন এমনটি ঘটে বা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটা সম্পর্কে জেনে আসি । [poll] - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,014 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (350 পয়েন্ট)

 

image

প্রায় সময়ই সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের ,শঙ্খ কানে ধরে ঢেউয়ের গর্জন শুনতে দেখা যায় । অনেকেই আবার সাগর তীরে বেড়াতে গিয়ে কিনে বা কুড়িয়ে আনেন বড় একটি শঙ্খ। শঙ্খে কান পেতে শুনলেই এক ধরনের শো শো শব্দ শোনা যায়। 

অনেকেই বলেন, শঙ্খের ভেতরে শোনা যায় সাগরের গর্জন ! চলুন কেন এমনটি ঘটে বা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটা সম্পর্কে জেনে আসি ।এই পুরো ঘটনাটি একটি রূপক অর্থাৎ আপনি যে শব্দটি শুনতে পাচ্ছেন সেটা সমুদ্রের ঢেউয়ের গর্জনের প্রতিধ্বনির মতো শোনালেও সেটা সত্যি নয় । বায়ু যখন সী শেলের গহ্বরে প্রবেশ করে ,তখন সেটা সী শেলের শক্ত, বাঁকা অভ্যন্তরীণ পৃষ্ঠের চারপাশে বাধা পেয়ে অনুরণিত শব্দ তৈরি করে । যা আশেপাশের পরিবেষ্টিত শব্দকে এমন ভাবে বিবর্ধিত করে যেন সেটা সত্যিকার অর্থেই সমুদ্রের ঢেউয়ের গর্জন এর ন্যায়  শোনা যায় । অনুভূত এই শব্দের পিচ শেলের আকারের উপর নির্ভর করে। একটি ছোট শেলের চেয়ে একটি বড় শেলের মধ্যে বাতাস বাউন্স করতে বেশি সময় নেয়, তাই একটি বড় শেল থেকে আগত শব্দের পিচ একটি ছোট শেলের থেকে আগত শব্দের পিচের চেয়ে কম হয় । 

পিচ উচ্চ বা নিচু যাই হোক না কেন, প্রায় সমস্ত শেলই সমুদ্রের মতো আনন্দদায়ক শব্দ তৈরি করে।

 

নোট:ফ্রিকোয়েন্সি হল একটি ভৌত পরিমাণ যা প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যা নির্দেশ করে, যেখানে পিচ একটি উপলব্ধিগত পরিমাণ যা শ্রোতার উপর নির্ভর করে । আসলে আমাদের কান পিচ সনাক্ত করে ফ্রিকোয়েন্সি নয়।

 

 

### no choices found for poll!

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
সাগর তীরে বেড়াতে গিয়ে অনেকেই কিনে বা কুড়িয়ে আনেন বড় একটি শঙ্খ। শঙ্খে কান পেতে শুনলে যে কোনো সময়েই এক ধরনের শো শো শব্দ শোনা যায়। অনেকেই বলেন, শঙ্খের ভেতরে শোনা যায় সাগরের গর্জন! কিন্তু আসলে কী তা সত্যি?

অবশ্যই শঙ্খের ভেতরে সাগরের শব্দ শোনা যায় না। যা শোনা যায়, তা হলো আমাদের আশেপাশের পরিবেশের প্রতিধ্বনি। সংবাদমাধ্যম হাফিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পরিবেশ বিষয়ক অধ্যাপক জিরাট জে. ভারমেজি। তিনি জানান, এমনকি কিছু বাটি এবং বোতলে কান পাতলেও এমন শব্দ শোনা যেতে পারে।

জিরাট জে. ভারমেজি বলেন, ‘আমাদের আশেপাশের শব্দ যখন শঙ্খের ভেতরে শক্ত পৃষ্ঠে কয়েকবার করে প্রতিধ্বনি ঘটায়, তখনই সমুদ্রের গর্জনের মতো শব্দ শোনা যায়।’

এ ঘটনার আরও একটি ব্যাখ্যা হলো–কানের সঙ্গে শঙ্খ লাগিয়ে রাখলে নিজেদের রক্তপ্রবাহের শব্দ শুনতে পাওয়া যায়। তবে এ ব্যাখ্যায় সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

ভারমেজি মন্তব্য করেন, সাউন্ডপ্রুফ ঘরে বা রেডিও স্টুডিওতে কানে শঙ্খ ধরে রাখলে কিছু শোনা যাবে না, কারণ সেখানে প্রতিধ্বনি হওয়ার মতো কোনো শব্দ নেই। তিনি আরও জানান, শঙ্খের আকার, আকৃতি ও পুরুত্বের সঙ্গে সঙ্গে পাল্টায় শঙ্খের শব্দ।

সুত্রঃ প্রিয়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 361 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Monir Hossain :) (5,110 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 384 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 457 বার দেখা হয়েছে

10,997 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,806 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 51 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    180 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...