অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে মাথা ব্যথা করে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,757 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (5,100 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
স্মার্টফোন আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এখন আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা যে কারও সঙ্গে কেবল একটি বাটন চেপেই যোগাযোগ করতে পারি। সেকেন্ডের মধ্যে ইন্টারনেট থেকে যেকোনো ধরনের তথ্য পেতে পারি। এতসব সুযোগ-সুবিধার পাশাপাশি আরেকটি বাস্তবতা হলো যে, স্মার্টফোন আমাদের কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

 

একটানা ফোনে স্ক্রলিং করলে তা ঘাড়ে ব্যথা এবং শুষ্ক চোখের কারণ হতে পারে। এর ক্ষতিকর দিক শুধুমাত্র শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনলাইনে খুব বেশি তথ্য গ্রহণ করলে তা চাপের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এমনকী আপনি নিজেকে নিরাপত্তাহীন ভাবতে শুরু করতে পারেন। তাই স্মার্টফোন কেন কম ব্যবহার করতে হবে তার পাঁচটি কারণ সম্পর্কে জেনে নিন-

 

 

 

 

স্মার্টফোন আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এখন আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা যে কারও সঙ্গে কেবল একটি বাটন চেপেই যোগাযোগ করতে পারি। সেকেন্ডের মধ্যে ইন্টারনেট থেকে যেকোনো ধরনের তথ্য পেতে পারি। এতসব সুযোগ-সুবিধার পাশাপাশি আরেকটি বাস্তবতা হলো যে, স্মার্টফোন আমাদের কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

 

একটানা ফোনে স্ক্রলিং করলে তা ঘাড়ে ব্যথা এবং শুষ্ক চোখের কারণ হতে পারে। এর ক্ষতিকর দিক শুধুমাত্র শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনলাইনে খুব বেশি তথ্য গ্রহণ করলে তা চাপের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এমনকী আপনি নিজেকে নিরাপত্তাহীন ভাবতে শুরু করতে পারেন। তাই স্মার্টফোন কেন কম ব্যবহার করতে হবে তার পাঁচটি কারণ সম্পর্কে জেনে নিন-

 

 

 

 আমাদের চোখের ক্ষতি করে-

 

আমাদের চোখ বেশ নাজুক। স্মার্টফোন ব্যবহার কমিয়ে না আনলে এর নীল পর্দা সহজেই চোখের ক্ষতি করতে পারে। ফোনের স্ক্রিন ফোটোরিসেপ্টরের ক্ষতি, মাথাব্যথা, অস্পষ্ট দৃষ্টি এবং এমনকি শুষ্ক চোখের জন্য দায়ী হতে পারে। আপনার যদি এমন কোনো উপসর্গ দেখা দেয় তবে হতে পারে সেজন্য ফোনের অতিরিক্ত ব্যবহার দায়ী। তাই চোখদুটিকে বিরতি দিন। আপনার থেকে ২০ মিটার দূরত্বে রাখা কিছুতে ফোকাস করুন এবং চোখের ক্ষতি কমানোর জন্য নিয়মিত চোখ পরীক্ষা করুন।

 

কব্জিতে ব্যথা হতে পারে

 

আপনি যদি দিনে ৫-৬ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আপনি ভবিষ্যতে এই অবস্থার শিকার হতে পারেন। গবেষণায় দেখা গেছে কার্পাল টানেল এবং কব্জিতে ব্যথা উভয়ই কিশোর-কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা। কব্জিতে ব্যথা, অসাড়তা এবং সূঁচ ফোটার অনুভূতির মতো সমস্যা হতে পারে। আপনি যদি এ ধরনের কোনো উপসর্গ অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ফোন ব্যবহারের সময় কমিয়ে আনুন। পিঠের এবং ঘাড়ের ব্যথার জন্যও দায়ী হতে পারে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার।

 

ত্বকের ক্ষয় হতে পারে

 

কিছু গবেষণায় পাওয়া গেছে যে, স্মার্টফোন বিভিন্ন ধরণের জীবাণু এবং ব্যাকটেরিয়ার আবাসস্থল। এই জীবাণুগুলো আপনার ত্বকে স্থানান্তরিত হতে পারে। ফলে তা ত্বক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যখন আপনি ফোনটি আপনার কানের কাছে ধরে রাখেন তখন গালের মাধ্যমে জীবাণুগুলো আপনার ত্বকে স্থানান্তরিত হয়। ফলে ত্বকের দাগ এবং ব্রণ দেখা দিতে পারে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে অকাল বার্ধক্যও দেখা দিতে পারে। ঝুঁকি কমাতে অ্যালকোহল ওয়াইপ দিয়ে আপনার ফোন নিয়মিত পরিষ্কার করুন।

 

ঘুম ব্যাহত করে

 

স্বাভাবিকভাবে এবং সুস্থ উপায়ে কাজ করার জন্য নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। কিন্তু গভীর রাতে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে অনেকের ঘুমে সমস্যা দেখা দেয়। হয় তারা তাদের স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে অথবা তারা ঘুমের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ঘুম অনিয়মিত অনিয়মিত হলে তা আপনাকে খিটখিটে এবং বদমেজাজী করে তোলে। এটি অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতাও তৈরি করে।

 

স্ট্রেসের কারণ হতে পারে

 

স্মার্টফোন আপনাকে দুটি উপায়ে স্ট্রেসের দিকে ঠেলে দিতে পারে। প্রথমত অনিদ্রার কারণে এবং দ্বিতীয়ত ইন্টারনেট থেকে অতিরিক্ত তথ্য গ্রহণের কারণে। আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ইন্টারনেটে স্ক্রল করলে উভয়ই আপনাকে বিভিন্নভাবে অভিভূত করতে পারে এবং কর্টিসলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। স্মার্টফোনে আসক্তি উদ্বেগ এবং বিষণ্নতার কারণ হতে পারে।

 

স্মার্টফোন রেখে সারাদিনের জন্য দূরে থাকা এখন আর কারও পক্ষেই সহজ নয়। তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে পারেন-

 

* খাওয়ার সময় ফোন দেখবেন না।

 

* সকালে ঘুম থেকে জেগেই ফোন ঘাটতে শুরু করবেন না।

 

* ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন না।

 

* ঘুমানোর কমপক্ষে ৩ ঘণ্টা আগে সেলফোন ব্যবহার বন্ধ করুন।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
একটানা এক দিকে মনোযোগ দিয়ে থাকা, ফোনের রেডয়েশন, ক্ষতিকর আলোকরশ্মি ইত্যাদি এক্ষেত্রে দায়ী।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
8 টি উত্তর 1,085 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 400 বার দেখা হয়েছে
15 অক্টোবর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Kanija Afroz (2,140 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 2,787 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 529 বার দেখা হয়েছে

10,930 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

877,893 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. nhacaifb88

    100 পয়েন্ট

  5. sunwinncat

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...