সমুদ্রতলে বা গভীর পানিতে যদি কোনোভাবে রান্না করার ব্যবস্থা করা হয়,তাহলে কি রান্না করা সহজ হবে নাকি কঠিন হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,151 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,350 পয়েন্ট)
আমরা জানি, তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। তাহলে সমুদ্রের নিচে চাপ বেশি। আর চাপ বেশি হলে তরলের স্ফুটনাংক বেশি হয় এবং এক্ষেত্রে রান্না করলে তা তাড়াতাড়ি হয়। তাহলে কি গভীর পানিতে বা সমুদ্রের নিচে রান্না করা সহজ হবে?

2 উত্তর

0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
সহজ হবে।

কারণ, চাপ বাড়ালে পানির গলনাংক কমে যায়। তাই যত গভীরে যাবেন তত কম তাপে পানি ফুটতে শুরু করবে। আর তাই, রান্নাও সহজ হবে।

বিষয়টিকে প্রেশার কুকারে রান্না করার সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে।
করেছেন (2,350 পয়েন্ট)
পানির গলনাংক হয় না, স্ফুটনাংক হয়। গলনাংক শুধুমাত্র কঠিন পদার্থের হয় তরল পদার্থে পরিণত হওয়ার জন্য।

তবে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

 

চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তাই যত গভীরে যাবেন তত কম তাপে পানি ফুটতে শুরু করবে।কিন্তু ভেবে দেখুন, যদি চাপ কমানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে।

কিন্তু যদি আপনি স্ফুটনাঙ্ক বাড়িয়ে ১২০ ডিগ্রি করে দেন এবং রান্না করেন তাহলে যেটুকু সময় রান্না হবে পুরো সময়েই ১২০ ডিগ্রি সেলসিয়াস এ রান্না হচ্ছে।

অপরপক্ষে আপনি পানির স্ফুটনাঙ্ক কমিয়ে ৯০ ডিগ্রি সেলসিয়াস করে দিলে পানি গরম হচ্ছে দ্রুত ঠিকই, কিন্তু রান্না হচ্ছে কম তাপমাত্রায়।

কাজেই আমার মতে পানির নিচে রান্না উপরের তুলনায় বেশি সময় নেবে।

বিষয়টিকে প্রেশার কুকারে রান্না করার সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে।
এই পদ্ধতি ব্যাবহার করে প্রেশার কুকারে চাপ বাড়িয়ে দেওয়া হয়। কাজেই প্রেশার কুকারে দ্রুত এবং অনেক বেশি রান্না হয়।

ধন্যবাদ,ভালো লাগলে লাইক/আপভোট দেওয়ার অনুরোধ রইলো

করেছেন (2,350 পয়েন্ট)
চাপের সাথে স্ফুটনাংকের সম্পর্ক সমানুপাতিক।চাপ বাড়লে স্ফুটনাংক বাড়ে আর চাপ কমলে স্ফুটনাংক কমে। কারণ বায়ুচাপ বা পরিবেশের চাপ যদি বাড়ানো হয় তাহলে তরলের যে নিজস্ব বাষ্পচাপ আছে তার উপর স্বাভাবিকের তুলনায় বেশি চাপ পড়তে থাকে।ফলে তরলের অণুগুলো সহজে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না বা ছোটাছুটি করতে পারে না।তখন বেশি তাপমাত্রায় তরল বাষ্পীভূত হতে শুর করবে অর্থাৎ তরলের স্ফুটনাংক বেড়ে যাবে।ঠিক এর উল্টো ব্যাপার ঘটে চাপ কমালে।

উল্লেখ্য, ১ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় তাকে স্ফুটনাংক বলে।

আগে স্ফুটনাংকের উপর চাপের প্রভাব বিষয়ে ধারণা পরিষ্কার করুন। তারপর এই প্রশ্ন নিয়ে চিন্তা করুন।ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,114 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,642 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,623 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. Rayan Alam

    120 পয়েন্ট

  2. dn888dev

    100 পয়েন্ট

  3. ceotranmanhhungmoney

    100 পয়েন্ট

  4. preventcovidu06

    100 পয়েন্ট

  5. jilissart

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা মনোবিজ্ঞান আগুন লাল গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...