পাথরে কী প্রাণ আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
2,648 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

4 উত্তর

+1 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
পাথরের কি প্রাণ আছে??

পাথরের প্রাণ নেই তা সবারই জানা। কিন্তু পাথরের প্রাণ আছে এমনটি প্রমাণে উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীদের কেউ কেউ।

রোমানিয়ায় এক ধরনের রহস্যময়ী পাথর আছে। এসব পাথরের প্রাণ আছে এবং সময় সময় নড়াচড়াও করে। ইউরোপের বলকান অঞ্চলের দেশটিতে থাকা সেসব পাথর সময়ের সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পায়। পাথরের উপর নিয়মিত পানি কিংবা অতিবৃষ্টি হলে সেগুলো দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। রহস্য সেখানেই শেষ নয়, রহস্যময়ভাবে সেসব পাথর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও করে।

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, পাথরগুলোর পানির প্রতি একটা আকর্ষণ রয়েছে। কিন্তু নির্জীব বস্তুর কেন পানির প্রতি আকর্ষণ? আধুনিক বিজ্ঞান এই সম্পর্কে সম্পূর্ণ নিরব।

রোমানিয়ার স্থানীয়রা অবশ্য বিশেষ পাথরের এই গুণগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না। রোমানিয়ার এসব পাথরকে তারা পৃথিবীর একমাত্র জীবন্ত পাথর বলে আখ্যা দিয়েছেন। তবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা ঠিকই করেছেন পাথরগুলোকে নিয়ে। কিন্তু জীবন্ত পাথরের কোনো ব্যাখ্যা এখনও মেলেনি।

রহস্যময় পাথরগুলোর বৃদ্ধি অনেকটাই চোখে পড়ার মতো। পুরো পাথরই যে আকারে বাড়ে তাও নয়, এর শরীরের কোনো কোনো স্থান দিয়ে বাড়তি অংশ বৃদ্ধি পায়। স্থানীয়রা এসব পাথরকে ‘ট্রোভেন্টস' নামে ডেকে থাকে। যার অর্থ হচ্ছে সিমেন্টের বালি।

অবশ্য এই রহস্যময় পাথর রোমানিয়ার সব স্থানে যে পাওয়া যায়, তাও নয়! দেশটির প্রত্যন্ত গ্রাম কোসটেসতি'তেই একমাত্র এমন অদ্ভুত পাথরের সন্ধান মেলে। ফলে কারও কারও দাবি, এসব পাথর পৃথিবীর বাইরে থেকে এসেছে। এর উপাদানে হয়তো বা মহাজাগতিক উপাদান রয়েছে, যার সঙ্গে আধুনিক বিজ্ঞান এখনও পরিচিত নয়।

বিজ্ঞানীরাও রহস্যময় পাথরগুলো পরীক্ষা করে দেখেছেন, ভেতরে অদ্ভূত শক্ত বালুর মতো পদার্থ ছাড়া কিছু নেই। তবে সেসব পাথরে স্তর রয়েছে, যা অন্য সাধারণ পাথরে দেখা যায় না।

সূত্র : রয়টার্স।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
পাথর একটি জড় পদার্থ I আর জড় পদার্থের কখনো প্রাণ থাকে না I
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
না পাথরের প্রান নেই। তবে প্রশ্ন থাকতে পারে যদি পাথরের প্রান না থাকে তাহলে পাথর বড় হয় কি করে। আসলে পাথরের গায়ে একধরণের ব্যাকটেরিয়া বাসা বাধে। ওই ব্যাকটেরিয়াগুলো সেখানে বাচ্চা উৎপাদন ও মল ত্যাগ করে। যার প্রক্রিয়া চলমান থাকায় পাথরের আকৃতি বৃদ্ধি পেতে থাকে৷
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
সঙ্গত কারনেই পাথরে প্রান থাকা সম্ভব না। জড়বস্তুদের প্রান থাকেনা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 671 বার দেখা হয়েছে
15 জুলাই 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন M.Wasef Hoque (230 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 432 বার দেখা হয়েছে
01 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 592 বার দেখা হয়েছে
19 জুন 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 643 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,855 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 51 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. dr88vnicom

    100 পয়েন্ট

  4. new888fyi

    100 পয়েন্ট

  5. 88clbcash

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...