গণিতের জন্য কোনও নোবেল পুরস্কার নেই কেন? আর যদি কেউ পেয়েও থাকে, তাহলে সে কে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
390 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (2,990 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,990 পয়েন্ট)
বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিস্কারের জন্য বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন। তাঁর পরিবারের ব্যাবসার কাজে পাহাড় কাটতে হত, ডায়নামাইট আবিস্কারের ফলে পাহাড় ধ্বংস করার কাজটি হয়ে গেলো আরও সহজ। কিন্ত নিজের জীবদ্দশাতেই আলফ্রেড নোবেল তাঁর আবিস্কারের কদর্য রুপটিও দেখলেন। তিনি দেখলেন, সেই ডায়নামাইট ব্যাবহৃত হচ্ছে মানুষ মারার কাজে। তাঁর আবিস্কার কি না শেষ পর্যন্ত মানুষ মারা কাজে ব্যবহৃত হচ্ছে! এই ঘটনা তাঁকে ভীষণ নাড়া দিলো, ভিতরে ভিতরে খুবই কষ্ট পাচ্ছিলেন তিনি। একসময় সিদ্ধান্ত নিলেন, তাঁর জমানো সমস্ত অর্থ ব্যয় করা হবে মানবজাতির কল্যাণে যেসকল বিজ্ঞানী কাজ করবেন, তাদের জন্য। এই ধারণা থেকেই মূলত তিনি একটি পুরস্কার এর ব্যাবস্থা শুরু করেন যেটি আমরা এখন নোবেল পুরস্কার বলে জানি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বর্তমানে পদার্থবিজ্ঞান, রসায়ন, শারীর ও চিকিৎসাবিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে দেয়া হয়ে থাকে।

এবারে আসি আসল জায়গায়। কেন গণিতে নোবেল পুরস্কার দেয়া হয় না?

কারণ হিসেবে একটি মজার গল্প প্রচলিত আছে, সেটি হল আলফ্রেড নোবেলের স্ত্রী তাঁকে ছেড়ে একজন গণিতজ্ঞের কাছে চলে গিয়েছিলেন। সেই শোকে নাকি তিনি গণিতে নোবেল পুরস্কার রাখেন নি। (গল্পটির বিভিন্ন শাখা প্রশাখা আছে) আরও মজার ব্যাপার হচ্ছে, আলফ্রেড নোবেল কখনও বিয়েই করেন নি। অর্থাৎ এই মুখরোচক গল্পের আদতে কোনো ঐতিহাসিক ভিত্তিই নেই।

কেন গণিতকে নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয় নি, তার অনেকগুলো ধারণার মধ্যে একটি ধারণা এমন ছিলো যে তখন মনে করা হত, গণিত মানবজাতির জন্য কল্যাণকর কিছু বয়ে আনার মত বিষয় নয়।

তবে এটিও বলা হয়ে থাকে নোবেল পুরস্কারে গণিত অন্তর্ভুক্ত না করার কারণ হল নোবেলের অপছন্দ! আলফ্রেড গণিত বা তাত্ত্বিক বিজ্ঞান পছন্দ করতেন না।

গণিতে নোবেল পুরস্কার না থাকলেও গণিতে অভূতপূর্ব অবদান রাখার জন্য গণিতবিদদের অত্যন্ত সম্মানজনক 'ফিল্ডস মেডেল' এবং 'অ্যাবেল পুরস্কার’ দেয়া হয়।

ফিল্ডস মেডেলকে গণিতের নোবেল পুরস্কার বলা হয়ে থাকে এবং প্রতি চার বছর পর পর ৪০ বছর এর কম বয়সী ২ বা ৩ জন গণিতবিদকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৪ সালে প্রথম নারী গণিতবিদ হিসেবে ইরানের গণিতজ্ঞ মারিয়াম মির্জাখানি ফিল্ডস মেডেল লাভ করেন।

 

অত্যন্ত প্রতিভাবান এই গণিতবিদ ২০১৭ সালে মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে নরওয়ে সরকার বিখ্যাত নরওয়েজিয়ান গণিতজ্ঞ নিলস হেনরিক অ্যাবেল এর নামানুসারে ২০০২ সালে অ্যাবেল পুরস্কার চালু করে। ২০০৩ সালে প্রথম অ্যাবেল পুরস্কার লাভ করেন ফরাসী গণিতবিদ Jean-Pierre Serre. তিনি ১৯৫৪ সালে ফিল্ডস মেডেলও পেয়েছিলেন।

 

১৯৫৪ সালে ফিল্ডস মেডেল পেয়েছিলেন শুনে খটকা লাগলে বলি, বর্তমানে তাঁর বয়স ৯২ এবং তিনি একই সাথে সর্বকনিষ্ঠ ফিল্ডস মেডেল বিজয়ী গণিতবিদ। ফিল্ডস মেডেল লাভের সময় তাঁর বয়স ছিলো মাত্র ২৭!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 361 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 561 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 386 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 967 বার দেখা হয়েছে
05 অক্টোবর 2022 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মো শরিফুল ইসলাম সজিব (380 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,665 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,225 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. dn88gold

    100 পয়েন্ট

  2. bd33324com

    100 পয়েন্ট

  3. bee999betnet

    100 পয়েন্ট

  4. pkok8net

    100 পয়েন্ট

  5. 789ff1com3

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...