অতিরিক্ত ঘুমানোর কুফল কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,081 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

দেহ-মন সুস্থ রাখতে ঘুমের বিকল্প নেই বলে জানান বিজ্ঞানীরা। ঘুমের অভাব দূর করা তাই অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অতিরিক্ত ঘুমানো কী স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে? 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন সাম্প্রতিক সময়ে তাঁদের একটি গবেষণায় বলেছে, ১৮ থেকে ৬৪ বছর বয়সী একজন মানুষের সুস্থ থাকার জন্য সাত থেকে নয় ঘণ্টা ঘুমই যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন ইয়ংস্ট্যাড্ট ওয়াল স্ট্রিট জার্নালে বলেছেন, সর্বোচ্চ বা সর্বনিম্ন যা-ই হোক, সাত ঘণ্টার বেশি ঘুম ঠিক নয়। অন্যান্য গবেষণারও মিল পাওয়া যায় এর সঙ্গে। দেখা যায়, মস্তিষ্কের সুস্থতার জন্য সাত ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। তবে আরো বেশি সময় ঘুমালে হতে পারে স্বাস্থ্যহানি। 

জেনে নিন বেশি ঘুমানোর ফলে কী কী ক্ষতি হয়-

বিষণ্নতার ঝুঁকি সৃষ্টি করে

২০১৪ সালের এক গবেষণায় বলা হয়, বেশি সময় ধরে ঘুমানোর ফলে মানুষের মধ্যে বিষণ্নতার লক্ষণ প্রকাশ পায়। পরীক্ষায় দেখা যায়, যারা ৯ ঘণ্টা ও তার বেশি সময় ঘুমান, তাঁদের মধ্যে বিষণ্নতার লক্ষণ ৪৯ শতাংশ বেড়ে যায়।

মস্তিষ্কের কর্মক্ষমতা দুর্বল করে

২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, খুব কম বা খুব বেশি সময়ের ঘুম মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস করে। নারীরা পাঁচ ঘণ্টার কম অথবা ৯ ঘণ্টার বেশি সময় ধরে নিয়মিত ঘুমালে দুই বছরের জন্য তাঁদের মগজের কর্মক্ষতা কমে যেতে পারে।

গর্ভধারণে সমস্যা করে

কোরিয়ায় ২০১৩ সালের এক গবেষণায় দেখানো হয়, অতিরিক্ত ঘুমের কারণে নারীদের গর্ভধারণের ক্ষমতা হ্রাস পায়। প্রায় ৬৫০ জন নারীর ওপর এ গবেষণা পরিচালিত হয়। খ্যাতিমান অ্যান্ডোক্রাইনোলজিস্ট ড. ইভান রোজেনব্লাথ বলেন, ঘুমের সঙ্গে দেহের ২৪ ঘণ্টার জৈবিক চক্র, হরমোন ক্ষরণ এবং ঋতুস্রাবের বিষয়টি জড়িত। এসব আবার গর্ভধারণের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।

ডায়াবেটিসের শঙ্কা বাড়ে

কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, রাতে আট ঘণ্টার বেশি ঘুমের কারণে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষমতা হারায় দেহ। এতে টাইপ ২ ডায়াবেটিসের শঙ্কা বেড়ে যায়।

ওজন বৃদ্ধির শঙ্কা থাকে

একই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় বলা হয়, খুব কম বা বেশি ঘুমের কারণে দেহের ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এসব মানুষের ওজন বৃদ্ধির হার ২৫ শতাংশ বেশি থাকে। অতিরিক্ত ঘুমের কারণে স্থূলতা দেখা দিতে পারে।

হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি ২০১২ সালে এক গবেষণা চালায়। সেখানে বলা হয়, আট ঘণ্টার বেশি সময় নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। অতিরিক্ত ঘুমান এমন তিন হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, অন্যদের অপেক্ষা দ্বিগুণ পরিমাণ এনজিনা এবং দেড়গুণ করোনারি আর্টেরি রোগের ঝুঁকিতে ভোগেন তাঁরা।

আয়ু কমতে পারে

২০১০ সালে ১৬টি ভিন্ন ভিন্ন গবেষণা নিয়ে একটি রিভিউ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, যাঁরা বেশি ঘুমান তাঁদের দ্রুত মৃত্যুর শঙ্কা অন্যদের চেয়ে ১ দশমিক ৩ শতাংশ বেশি থাকে। ওই গবেষণাগুলো ১৩ লাখ ৮২ হাজার ৯৯৯ জন মানুষের ওপর পরিচালিত হয়।

©️একুশে ইটিভি

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
~ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে

~স্থূলতা,ক্লান্তির ঘুম

~আয়ুষ্কাল লোপ পায়

~মস্তিষ্ক দুর্বল হয়ে যায়

~কোমর ব্যথা,মাথা ব্যথা ও মাইগ্রেন

~হৃদরোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়

~ওজন বাড়ে

~আলঝাইমার রোগ হওয়ার আশঙ্কা বাড়ে
0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
অতিরিক্ত ঘুমানোর বিভিন্ন ধরনের কুফলের মধ্যে একটি হলো এটি শরীরকে দুর্বল করে দেয় এবং এই দুর্বলতা কাটাতেই আরে বেশি ঘুমের প্রয়োজন হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 474 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 740 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 943 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 3,403 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 810 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,633 টি উত্তর

4,748 টি মন্তব্য

879,002 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    300 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. hitclub8rucom

    100 পয়েন্ট

  5. m98vninnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...