কৃষ্ণগহবর নামটি কিভাবে হলো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
563 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (15,280 পয়েন্ট)
ছাপার অক্ষরে ‘ব্ল্যাক হোল’ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৬৪ সালে। সে বছর অ্যান উইন নামের এক সাংবাদিক ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত এক সিম্পোজিয়াম নিয়ে একটি রিপোর্ট লিখতে গিয়ে শব্দটি ব্যবহার করেন। তবে শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল, সে বিষয়ে ওই রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। মহাকর্ষীয় প্রবল আকর্ষণে নিজের ওপর পুরোপুরি চুপসে যাওয়া কোনো নক্ষত্র বোঝাতে সংক্ষিপ্ত শব্দ হিসেবে মার্কিন পদার্থবিদ জন হুইলার ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন। সেটি ১৯৬৭ সালের কথা। এরপরই শব্দটি অন্যান্য বিজ্ঞানীর কাছেও জনপ্রিয় হতে শুরু করে। তবে চুপসে যাওয়া এ ধরনের নক্ষত্রের ধারণাটি প্রথম দিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমার এবং হার্টল্যান্ড সাইন্ডার, ১৯৩৯ সালে। এই শব্দের বাংলা করা হয়েছে কৃষ্ণগহ্বর বা কৃষ্ণবিবর। তবে ইংরেজি ব্ল্যাক হোল শব্দটির উত্পত্তির সঙ্গে বাংলার শেষ নবাব সিরাজউদদৌলার সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজ্ঞানবিষয়ক লেখক পথিক গুহ। কথিত আছে, ১৭৫৬ সালে কলকাতা ছিল ইংরেজদের প্রধান ঘাঁটি। ইংরেজদের সঙ্গে এক ঝামেলার কারণে সে বছরের জুনে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নিয়েছিলেন নবাব সিরাজউদদৌলা। তারপর তাঁর সেনার হাতে বন্দী হন ১৪৬ জন। তাদের ৬৪ জনকে একটি কুঠুরিতে আটকে রাখা হয়েছিল। কিন্তু প্রচণ্ড গরমে সে রাতে সেই নরকে ৪৩ জন মারা গিয়েছিল। ইতিহাসে এ ঘটনাটি অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল অব ক্যালকাটা নামে পরিচিত। অন্যদিকে কৃষ্ণগহ্বরকে মহাকাশের নরক হিসেবে কল্পনা করে ১৯৬০-এর দশকের শুরুতে ব্ল্যাক হোল শব্দটি বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করতেন মার্কিন বিজ্ঞানী রবার্ট হেনরি ডিকি। তবে শব্দটি জনপ্রিয় করার পেছনে জন হুইলারের অবদানের কথা স্বীকার করতেই হবে।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
Black holes are volumes of space where gravity is extreme enough to prevent the escape of even the fastest moving particles. Not even light can break free, hence the name 'black' hole.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 618 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 374 বার দেখা হয়েছে
09 ডিসেম্বর 2023 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ahnaf_Tahmid (7,800 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 580 বার দেখা হয়েছে
08 ডিসেম্বর 2023 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Monjil Hossain (5,600 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 3,188 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+8 টি ভোট
4 টি উত্তর 695 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,124 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. phelieutuankietcom

    100 পয়েন্ট

  3. ceonuitungmtp

    100 পয়েন্ট

  4. sunwin86cocom

    100 পয়েন্ট

  5. 8kbetvnpro

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...