অযু করার সময় নাকে পানি দিলে পানি যখন নাকের একটু বেশি ভিতরে প্রবেশ করে তখন মাথায় খুব কম সময়ের জন্য যন্ত্রণা হয়। এর কারন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,228 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (7,700 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (280 পয়েন্ট)
আমাদের শরীরের অধিকাংশই পানিতে পূর্ণ বলা যায়। কিন্তু এই পানি বিশুদ্ধ নয়। আমাদের শরীরের কোষগুলিতে থাকা পানিতে এক শতাংশের কম সোডিয়াম ক্লোরাইড থাকে (০.৯%) যা সমুদ্রের পানির মতো লবণাক্ত নয়(যার গড় লবণাক্ততা ৩.৫ শতাংশ) তবে এটি পুলের পানির চেয়ে লবণাক্ত।

মূল বিষয়ে যাওয়ার আগে মবিন ভাইয়ের প্রিয় বিষয় রসায়নের একটা টপিক নিয়ে একটু কথা বলি কারণ বিষয়টা এখানে লাগবে। তাহল অভিস্রবণের নীতি-  যেখানে অণুগুলি একটি অর্ধভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে একটি কম ঘনীভূত দ্রবণ থেকে বেশি ঘনীভূত দ্রবণে চলে যায় যাতে প্রতিটি দিকের ঘনত্বের ভারসাম্য বজায় থাকে। আপনার নাকের কোষগুলিও এমন একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা সুরক্ষিত। যখন আপনার নাকে পানি প্রবেশ করে এবং যদি সেই পানিতে আপনার শরীরের কোষে থাকা লবণের পরিমাণের চেয়ে কম  লবণ থাকে তাহলে সেই ঘনত্বের ভারসাম্য বজায় রাখার জন্য আপনার নাকের কোষ আর প্রবেশকৃত পানির মধ্যে প্রক্রিয়াটা চলবে। ফলাফল আপনি অস্বস্তিকর অনুভব করবেন, এবং এটা প্রায়ই মাথায় ব্যাথার অনুভূতিও সৃষ্টি করে।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, শুধু পানি প্রবেশ করলে কেন ব্যাথা লাগে? নাকের স্প্রে/ ড্রপ কেন কোন সমস্যা করে না?  কারণ একটি নির্দিষ্ট লবণের ঘনত্বের সাথে এটি তৈরি করা হয়। কখনও কখনও এটি আপনার শরীরের কোষে ঘনত্বের সমান , অনেক সময় এটি লবণাক্তও হতে পারে। যদিও আপনি ভাবতে পারেন যে খুব লবণাক্ত হলেও তো আপনার সিস্টেমের জন্য পরিষ্কার পানির মতোই ক্ষতিকারক হবে, তবে এটি সর্বদা এমন হয় না। এখানেও  অভিস্রবণের নীতিটা কাজ করে। অতিরিক্ত নোনতা পানি আপনার নাকের কোষ থেকে পানি অপসারণ করে। পাশাপাশি উষ্ণ, নোনতা জল অতিরিক্ত শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। এই কাজের জন্যই আমরা সর্দি হলে নাকের ড্রপ ব্যবহার করি।

সবশেষে এখন তাইলে আমরা বলতে পারি, আমাদের নাকে পানি দেওয়া সবসময় খারাপ নয়: যদি না পানিটা যথেষ্ট লবণাক্ত হয় না,মানে লবণের পরিমাণ যেন আমাদের শরীরের সাথে মিলে আর কি! তাই নাকের ড্রপের কাজ সাধারণ পানি দিয়ে করার চেষ্টা করা যাবে না।

https://www.discovery.com/science/water-up-nose#:~:text=Water%20rushes%20through%20the%20cell,of%20pool%20or%20lake%20water.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

10,916 টি প্রশ্ন

18,614 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,435 জন সদস্য

125 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 125 জন গেস্ট অনলাইনে
  1. mark1654

    140 পয়েন্ট

  2. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  3. go88mjpnet

    100 পয়েন্ট

  4. Gmncdiy

    100 পয়েন্ট

  5. 777xltd

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...