কলমে কালি কোথায় ও কীভাবে তৈরি করা হয় - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
501 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (550 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
কলমের কালির কোন নির্দিষ্ট রাসায়নিক উপাদান নেই। বিভিন্ন কোম্পানী তাদের নিজেদের সুবিধা মত রাসায়নিক ব্যবহার করে। তবে সাধারণত যে উপাদানগুলো ব্যবহার করা হয় তাদের সম্পর্কে নিচে লিখা হল। মূল উপাদানঃ যেকোন ধরণের কালির মূল উপাদান হল ডাই এবং পিগমেন্ট। ডাই হল পানিতে সম্পূর্ণ দ্রবীভূত একপ্রকার রঙ্গিন পদার্থ। অন্যদিকে পিগমেন্ট হল রঙ্গিন পাওডার। বলপয়েন্ট কলমের কালিতে শুধু ডাই থাকে কেননা পিগমেন্টের দানা বলের সাথে লেগে থেকে প্রতবন্ধকতা সৃষ্টি করতে পারে। এছাড়াও প্রয়োজন অনুযায়ী কালিতে পানি, তেল বা অ্যালকোহল ব্যবহার করা হয়। তেলের কারনেই বলপয়েন্টের কালি মোটা গাঁড় হয়, তাড়াতাড়ি শুকায় এবং স্থায়ী হয়।

কালির রঙঃ সাদাঃ সাদা কালিতে পিগমেন্ট হিসেবে ব্যবহৃত হয় টাইটেনিয়াম ডাইঅক্সাইড যা টাইটেনিয়াম হোয়াইট হিসেবেও পরিচিত।

কালঃ কালো কালির কাল রঙ আসে কার্বন থেকে। সব কালো কালির অপরিহার্য উপাদান হল কার্বন।

লালঃ লাল কালির লাল রঙ আসে ইয়োসিন অথবা পটাসিয়াম ফেরিক সায়ানাইড থেকে।

নীলঃ নীল কালির জন্য ব্যবহার করা হয় ট্রাইফিলাইলমিথেন ডাই, কৃস্টাল ভায়োলেট, কিউপ্রিক অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি।

অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিকঃ গাম অ্যারাবিকঃ গাম অ্যারাবিক একটি সোনালি রঙের জটিল পলিস্যাকারাইড যা Accacia গাছ থেকে সংগ্রহ করা হয়। গ্লুকোরোনিক এসিড, Rhamnose, Arabinose, প্রোটিন এবং গ্যালাক্টোজের সমন্বয়ে এটি গঠিত। কালির অণুগুলোকে একসাথে ধরে রেখে চিকন ধারায় প্রবাহিত করার জন্য কালিতে গাম অ্যারাবিক যোগ করা হয়।

ফেরাস সালফেটঃ সোদক ফেরাস সালফেট বা আয়রন (II) সালফেট যা সবুজ ভিট্রিওল নামেও পরিচিত পানি ও গ্যালিয়িক এসিডের সাথে মিশ্রিত করে ফাউন্টেন পেনে ব্যবহার করা হয়।

লঘূ হাইড্রোক্লোরিক এসিডঃ কলমের কালির একটি সাধারণ উপাদান হল লঘূ হাইড্রোক্লোরিক এসিড। গাম অ্যারাবিক ও গ্যালিয়িক এসিডের সাথে হাইড্রোক্লোরিক এসিড মিশ্রিত করে কালিতে ব্যবহার করা হয়।

ইথিলিন গ্লাইকল ও প্রপিলিন গ্লাইকলঃ ডাই ও অন্যান্য উপাদানকে দ্রবীভূত করার জন্য দ্রাবক রুপে এরা ব্যবহৃত হয়।

ফেনলঃ কালিকে সংরক্ষণ করার জন্য ও অনেক দিন টিকিয়ে রাখার জন্য ফেনল বা কার্বলিক এসিড আগে ব্যবহার করা হত। আরো অনেক উপাদান আছে। কলমভেদে উপাদানও বিভিন্ন রকম হয়।

source: www.bissoy.com

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 499 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 839 বার দেখা হয়েছে
24 ডিসেম্বর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)
+28 টি ভোট
7 টি উত্তর 1,120,322 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 610 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,645 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. Nusrat11

    120 পয়েন্ট

  5. buyadd

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...