হাস মুরগীর ডিম সুস্বাদু হলেও সাপের ডিম সুস্বাদু হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
414 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (1,310 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (180 পয়েন্ট)
আমাদের অনেকের মনেই এই প্রশ্ন এসে থাকে যে,  হাঁস মুরগির ডিম খাওয়া গেলেও সাপের ডিম কেনো খাওয়া যায়না, বা সাপের ডিম কেনো সুস্বাদু হয়না।

আসল ব্যাপার হচ্ছে যে, সাপের ডিম খাওয়া যায় এবং সাপের ডিম মুরগির বা হাঁসের ডিমের মতো সুস্বাদুও বলা যায়। ওয়াইল্ড লাইফ ইনফর্মার ওয়েবসাইটের মতে সাপের ডিম অনেকটা মুরগির ডিমের মতোই। সাপের ডিমেও উচ্চ মাত্রার প্রোটিন এবং পুষ্টিকর উপাদান আছে এবং ঠিক যেভাবে মুরগির ডিম রান্না করে খাওয়া হয়, সেভাবেই চাইলে সাপের ডিমও খাওয়া যায়।

এই সাপের ডিমের স্বাদ কিছুটা মাছের মতো হয়, আর যেহেতু অনেকেরই সাপের প্রতি এক ধরনের ভয় বা ঘেন্না কাজ করে,তাই বেশিরভাগ মানুষের কাছেই এটার স্বাদ ভালো না লাগাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে ভালো না লাগলেও এশিয়া মহাদেশের ভিয়েতনাম, চায়না, জাপানসহ বিশ্বের অনেক দেশেই সাপের ডিম সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত এবং ওসব দেশে মুরগির ডিমের মতো সাপের ডিমও খাওয়া হয়।

এছাড়া পুষ্টিবিদদের মতে, সাপের ডিম খাওয়ায় ফলে মানব দেহে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এমনকি বিষধর সাপের ডিম খেলেও মানুষ অসুস্থ হবেনা, বরং সাপের বিষ যেহেতু প্রধানত প্রোটিন দিয়ে তৈরি, তাই বিষধর সাপের ডিম খেলে সেই বাড়তি প্রোটিন আমাদের দেহে পুষ্টি পদার্থ হিসেবে শোষিত হবে।

তবে সাপের ডিমে সাধারণ মুরগির ডিমের তুলনায় দ্রূত ভ্রুন তৈরি হয়, তাই খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে এটা নতুন ডিম, নইলে ডিম খেতে গিয়ে ডিমের মধ্যে সাপের ভ্রুন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আশা করি প্রশ্নটির সঠিক উত্তর পেয়েছেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
3 টি উত্তর 894 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)
+6 টি ভোট
1 উত্তর 479 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 7,269 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,964 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,730 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. elize89e

    120 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...