জবা গাছ মূলত অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করে থাকে আর জবা ফুলের কোনো বীজ হয় না। তাহলে জবা গাছে ফুল ধরে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,173 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (820 পয়েন্ট)
জবা গাছের প্রজনন দুইভাবে হয়ঃ ১.অঙ্গজ প্রজনন ২. যৌন প্রজনন বা বীজ থেকে নতুন চারা তৈরী।

জবা গাছেরও বীজ হয় এবং সেটা থেকে চারা তৈরী করা যায় তবে আমরা বাসা বাড়িতে সৌন্দর্যবর্ধনের জন্যে সাধারণত বিভিন্ন জায়গা থেকে জবার ডাল সংগ্রহ করে এনে তা রোপন করি। জবার ক্ষেত্রে অঙ্গজ প্রজননটা তুলনামূলক সহজ, এটা রোপন করা সহজ এবং এটা থেকে নতুন পাতা জন্ম নিতেও বেশিদিন সময় লাগে না, অন্যদিকে জবার বীজ হয় মূলত জবার ফুল থেকে, আমরা সাধারণত জবার বীজ দেখতে পাইনা কারণ আমরা যেগুলো জবার চাষ করি এগুলোর ফুল খুব দ্রুত পড়ে যায়। যেসব জবা নিষিক্ত হয় সেসব জবা বৃন্তচ্যুত হয় না এবং নিচে ফল এবং তা থেকে বীজের থলির সৃষ্টি হয়। এবার আসি বীজ রোপনঃ জবার বীজ রোপন সাধারণত অনেক নিয়ম মেনে করতে হয় এবং এটা মাটি থেকে চারা হিসেবে বের হতে বা অঙ্কুরোদগম সৃষ্টি হতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে।

আমাদের দেশে জবার বীজ থেকে নতুন চারা সৃষ্টি সাধারণত দেখা যায় না বা দেখা গেলেও সেগুলো উন্নত মানের নার্সারীতে করা হয় এবং এটা অনেক সময়সাপেক্ষ প্রক্রিয়া, অন্যদিকে ডাল থেকে নতুন চারা সৃষ্টি বা অঙ্গজ প্রজনন অনেক সহজ প্রক্রিয়া। এজন্যে আমাদের দেশে অঙ্গজ প্রজননটা বেশি দেখা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 711 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,550 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 3,636 বার দেখা হয়েছে
04 সেপ্টেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 981 বার দেখা হয়েছে
04 সেপ্টেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 6,138 বার দেখা হয়েছে
15 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,684 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Sunwin0cocom

    100 পয়েন্ট

  5. xoilacxtatv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...