পৃথিবীর বর্তমান মানচিত্র কি ১০০% সঠিক? মানে, এটাতে তো পৃথিবীর সব দেশ নেই আর আয়তনগতভাবেও সকল দেশের অনুপাত সঠিক নয়। তাহলে ১০০% সঠিল পৃথিবীর কোনো মানচিত্র কি আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
426 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,630 পয়েন্ট)

"বর্তমান পৃথিবীর মানচিত্রে পৃথিবীর সব দেশ নেই আর আয়তনগতভাবে সকল দেশের অনুপাত সমান নয়।"- এ মন্তব্য এক দিক দিয়ে বিবেচনা করলে সঠিক। মহাশূন্যে প্রেরিত স্যাটেলাইট থেকে পাঠানো ছবি অনুকরণ করে এখন বানানো হচ্ছে গোলাকার মানচিত্র, (globe) যেগুলো পুরোপুরি নিখুঁত৷ তবে পরিবহনের সুবিধার্থে দ্বিমাত্রিক মানচিত্রই সবচাইতে বেশি ব্যবহৃত হয়। স্যাটেলাইট উৎক্ষেপণের অনেক বছর আগে মধ্যযুগেই মানুষ পুরো পৃথিবীর প্রায় সবটাই চষে বেড়িয়েছিল, এবং যে গোলাকৃতির মানচিত্রসমূহ সে সময়ে প্রণিত হয়, ওগুলো প্রায় পুরোটাই সঠিক। তবে দ্বিমাত্রিক চিত্র আঁকাতেই বিপত্তি বাঁধল৷ গোল পৃথিবীকে সমতল ম্যাপে আঁকতে ১৬ শতাব্দীর বেলজিয়ান ভূগোলবিদ জেরার্ডাস মারকেটর (Gerardus Mercator) একটি জটিল পদ্ধতি অবলম্বন করেন। তিনি যে ম্যাপ নকশা করেন, সেটি সমসাময়িক কালে জনপ্রিয় হয়ে ওঠে৷ মারকেটরের মানচিত্রে একটি নির্দিষ্ট সরল রেখা এঁকে সে পথ অনুসরণ করলে ঠিক ঠিক গন্তব্যে পৌঁছানো যায়৷ এমনকি অ্যাপেল ম্যাপসও মারকেটরের মানচিত্র ব্যবহার করে। তবে এ ক্ষেত্রে যেমনটা বললেন, "দেশগুলোর আয়তনের অনুপাত সমান নয়।" যেমন, উত্তর ও দক্ষিণ মেরুর দেশগুলো এতে তুলনামূলক বড় করে দেখানো হয়। মারকেটর প্রণিত মানচিত্রের সমস্যা সমাধান করার জন্য আরও অনেক চেষ্টা-চরিত্র করা হয়েছে, সকল প্রচেষ্টায় কিছু-না কিছু ভুল-ত্রুটি ছিলই। সুতরাং দ্বিমাত্রিক ম্যাপ বাদ দিয়ে গ্লোব অনুসরণ করাই উচিৎ।

"আর পৃথিবীর সব দেশ তো এতে নেই"- এ প্রসঙ্গে স্মর্তব্য, সব ম্যাপই কোনো না কোনো উদ্দেশ্য পূরণে অঙ্কিত। উদাহরণস্বরূপ, যেসব দেশ ইসরায়েল বা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না, তাদের মানচিত্রে রাষ্ট্রগুলোর নাম খোঁজ বোকামি৷ এভাবে চিন্তা করলে পৃথিবীর সব ম্যাপই সঠিক।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 2,978 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 408 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,514 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...