বয়স বাড়ার সাথে সাথে আমাদের রঙিন জিনিসে আকর্ষণ কমতে থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
460 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (3,190 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (350 পয়েন্ট)
এটা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে সকলের ই রঙিন জিনিসের প্রতি আকর্ষণ কমে যায় তাও কিন্তু নয়।বরং আমরা বলতে পারি কম বয়সে অর্থাৎ শিশু কালে আমাদের রঙিন জিনিসের প্রতি আকর্ষণটা বেশি ই কাজ করে।

একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে, শিশুরা উজ্জ্বল রঙের দিকে একটু বেশিই আগ্রহী হয়। রঙের মধ্যে যে উষ্ণতা থাকে সেটা শিশুদের মধ্যকার মানসিক উত্তেজনার সাথে মিলে যায়। তাই রঙিন আর উজ্জ্বল জিনিসের প্রতি তারা আগ্রহী হয় বেশি।

রং আমাদের কাছে কোনো একটি জিনিসের প্রতীক হয়ে কাজ করে। কখনো সেটা স্বাদ, কখনো গন্ধ, কখনো অনুভূতি। এই যেমন- সবুজ রং দেখলে সেটার সাথে আমরা গাছের পাতা বা লেবুর তুলনা করে ফেলি। আমাদের মস্তিষ্ক এভাবেই ভাবে। কিন্তু যে রঙের সাথে আমাদের পরিচিত এমন কিছুর কোনো সম্পর্ক থাকে না, সেটাকে মস্তিষ্ক আবেগীয়ভাবে নিয়ে নেয়।এক্ষেত্রে রং আমাদের মস্তিষ্কে যে আবেগ তৈরি করে সেটাই আমাদের অনুভূতিতে পরিণত হয়। শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ রংই অজানা থাকে। তাই তাদের কাছে রং আবেগীয় জায়গা বেশি নিয়ে নেয়। রং যত উজ্জ্বল হয় সেটি তাদেরকে তখন বেশি প্রভাবিত করে।

খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে, একজন শিশুকে আপনি যদি কোনো সাদা-কালো ছবি দেখান সেটার মধ্য থেকে খুব বেশি খুঁটিনাটি তারা মনে রাখতে পারে না। অন্য দিকে, রঙিন কোনোকিছুর খুঁটিনাটি ব্যাপারগুলো তারা বেশি মনে রাখতে পারে। আর একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি শিশুকাল থেকেই রঙিন জিনিসের সঙ্গে পরিচিত হয়ে থাকেন। কাজেই পরবর্তীতে রং তার আবেগীয় অনুভূতিতে খুব একটা আকর্ষণ সৃষ্টি করতে পারে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 298 বার দেখা হয়েছে
21 অগাস্ট 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 869 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 5,212 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,907 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...