বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি পৃষ্ঠতলে এক ফোঁটা করে পানি ঢাললে সে জল শুকোতে একই সময় লাগবে, না-কি পৃষ্ঠভেদে সময় ভিন্ন হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
966 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,630 পয়েন্ট)
ধরুন, আমি বাসার ফ্লোরে, চামচের ওপর, প্লাস্টিকের টেবিলে, কাঠের আসবাবে এক ফোঁটা করে পানি ঢাললাম। সে পানি বাষ্পীভূত হতে একই সময় লাগবে, না-কি বিভিন্ন সারফেসে ভিন্ন ভিন্ন সময় লাগবে?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
এক ফোঁটা পানি যদি কোন তলে রাখা হয় সেটা বাষ্প হয়ে যায়। মূলত পানির অণুগুলো চারপাশ থেকে গতিশক্তি অর্জন করে এবং তাদের মধ্যকার আন্তঃআনবিক শক্তি ভাঙতে সক্ষম হয়। যেকারণে সবচেয়ে উপরের স্তরের পানির অণু বাষ্প হয়ে যায়

 

 এ প্রক্রিয়ায় চারটি উপাদান প্রভাব ফেলে।  

তাপমাত্রা: তাপমাত্রা বেশি হলে পানির অণুগুলো বেশি গতিশক্তি অর্জন করবে‌ ফলে সেটা তাড়াতাড়ি বাষ্প হবে।

আর্দ্রতা: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা দ্বারা পরিমাপ করা হয়। আর্দ্রতা কম হলে ফ্লোরে পড়ে থাকা পানি দ্রুত বাষ্পে পরিণত হবে।

বায়ু প্রবাহ: বায়ু প্রবাহ বেশি থাকলে পানি দ্রুত বাষ্পে পরিণত হবে।

ক্ষেত্রফল: ফ্লোরে পড়ে থাকা পানি যত বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে তা দ্রুত বাষ্পে পরিণত হবে।

সুতরাং ফ্লোরভেদে কোন পার্থক্য হবে না। এখন ভাবতে পারেন যেহেতু স্টিলের তাপ পরিবাহিতা বেশি তাই সেটা পরিবেশ থেকে বেশি তাপ নিয়ে তা পানিকে দিয়ে দিতে পারবে। কিন্তু স্টিল, প্লাস্টিক বা সিরামিক যেকোন ক্ষেত্রেই কক্ষ তাপমাত্রায় তাদের তাপমাত্রা সমান। কেননা তারা পরিবেশের সাথে তাপীয় সমতায় থাকে।

 

তবে যেসব পদার্থ হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ তারা পানি শোষণ করে ফেলবে। যেমন: কাঠ।

 https://byjus.com/questions/what-are-the-factors-affecting-evaporation/#:~:text=Evaporation%20depends%20on%20the%20amount,less%2C%20then%20evaporation%20is%20more.

 

https://sciencing.com/two-types-vaporization-8676696.html

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 660 বার দেখা হয়েছে

11,018 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,630 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 55 জন গেস্ট অনলাইনে
  1. tintucaruba

    100 পয়েন্ট

  2. ceoquocansunwinvn

    100 পয়েন্ট

  3. go99vipitcom

    100 পয়েন্ট

  4. xoso66vnapp1

    100 পয়েন্ট

  5. tintucwork

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...