তেলাপোকা উল্টে গেলে আর সোজা হতে পারে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,449 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (93,090 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
স্বাভাবিক অবস্থায় দুর্ঘটনাবশত তেলাপোকা উল্টে গেলে অবশ্যই তেলাপোকা সোজা হয়ে যাবে। এক্ষেত্রে সোজা হওয়াটা নির্ভর করছে তেলাপোকার পেশী শক্তির উপর। স্বাভাবিক অবস্থায় তেলাপোকা উল্টে গেলে পেশী শক্তি এবং এর লম্বা পা দ্বারা অবশ্যই সোজা হতে পারবে। আমরা যদি টেবিলের উপর আমাদের তালু উপরের দিকে রাখি, তাহলে দেখব যে স্বাভাবিক অবস্থায় আমাদের হাতের আঙ্গুলগুলো কিছুটা বাঁকা এবং ভাঁজ হয়ে থাকবে। আঙ্গুলগুলোকে সোজা করার জন্য আমাদের পেশীশক্তিকে কাজে লাগাতে হবে। দুর্ঘটনাক্রমে চিৎ হয়ে যাওয়া তেলাপোকার অবস্থাও অনেকটা সেরকম হয়। কিন্তু অনেক সময় দেখা যায় তেলাপোকা উল্টে গেছে, ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। এক্ষেত্রে এর মূল কারণগুলো হলো শারীরিক সক্ষমতার স্বল্পতা, শরীরে পুষ্টির অভাব, পায়ের পেশীতে রক্ত সঞ্চালনের অভাব। বৃদ্ধাবস্থা অথবা অসুস্থ অবস্থায় এদের পক্ষে তাই পায়ের উপর শরীরের ভর রেখে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। সে সময় এদের পাগুলো দুর্বল হয়ে বাঁকা এবং ভাঁজ হয়ে আসে। এরকম অবস্থায় যদি কোনোভাবে এদের শরীর উল্টে যায়, তাহলে পাগুলোকে স্বাভাবিক ভাঁজ হয়ে থাকা অবস্থা থেকে সোজা করে তার উপর ভর দিয়ে সোজা হওয়া এদের পক্ষে সম্ভব হয় না।

©️কোরা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 1,129 বার দেখা হয়েছে
29 অগাস্ট 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+6 টি ভোট
1 উত্তর 963 বার দেখা হয়েছে
19 সেপ্টেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 528 বার দেখা হয়েছে
30 অগাস্ট 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,178 বার দেখা হয়েছে

10,997 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,755 জন সদস্য

82 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 82 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    180 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...