আমরা বর্তমানে যা দেখছি, তা কী ৮০ মিলিসেকেন্ড আগে ঘটেছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
360 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

যদি কখনো ভেবে থাকেন যে আপনি অতীতে বাস করছেন তাহলে আপনি সঠিক ধরেছেন, শুধু আপনি না পৃথিবীর প্রত্যেকটি মানুষ অতীতে বসবাস করছে এবং বিজ্ঞানের কাছে এর যথাযথ উত্তর রয়েছে যে আমরা কতটা সময় অতীতে রয়েছি। নতুন গবেষণা অনুযায়ী, এটি চোখের পলকের চেয়ে সামান্য দীর্ঘ অর্থাৎ কমপক্ষে ৮০ মিলিসেকেন্ড। বিখ্যাত স্নায়ুবিশেষজ্ঞ ডেভিড ইগ্যালম্যান এ বিষয় নিয়ে সম্পূর্ণ গবেষণা করেছেন। আমরা প্রতি মূহুর্তে যা পর্যবেক্ষণ করি তা আসলে ৮০ মিলিসেকেন্ড পূর্বে ঘটেছিল। কিন্তু কেন,এমনটা কেন হয়? ডেভিড ইগ্যালম্যানের গবেষণার তত্ত্ব অনুযায়ী, মস্তিষ্কের যেকোন তথ্য প্রসেস করতে এবং সে অনুযায়ী শরীরে নির্দেশনা দিতে সময় লাগে ৮০ মিলিসেকেন্ড।

কিন্তু আমাদের মস্তিষ্ক কখনো এটা আমাদেরকে বুঝতে দেয় না যে ৮০ মিলিসেকেন্ড পূর্বে ঘটনাটি ঘটেছিল এবং আমরা ধরে নিই এটা বর্তমানেই ঘটেছে। অনেকের কাছে ৮০ মিলিসেকেন্ড অনেক কম সময় হতে পারে কিন্তু যতো সময়ই হোক না কেন, এক ঘন্টা বা ১ সেকেন্ড বা ১ মিলিসেকেন্ড আগে ঘটে যাওয়া ঘটনাটিও অতীত।

লিখেছেন : মোঃ মিরাজুল ইসলাম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 579 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,102 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...