বিদ্যুৎ ক্ষেত্রে সিস্টেম লস কী এবং কেন এটি ঘটে থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,240 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সহজভাবে বললে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের বাসা পর্যন্ত আসতে বিদ্যুতের যেসব লস বা অপচয় হয় তাকে সিস্টেম লস বলা হয়।

এই অপচয় দুই ধরণের - একটা টেকনিক্যাল আরেকটি নন-টেকনিক্যাল।

বিদ্যুৎ প্রবাহের জন্য যে সকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে। ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎশক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তির ক্ষয় বা অপচয় (লস) হয়। এ ছাড়াও উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবহৃত যন্ত্রপাতির অপচয়সহ অন্যান্য কারিগরি অপচয়ের কারনেও বৈদ্যুতিক শক্তির অপচয় হয়। এই সকল অপচয়ই হলো কারিগরী বা টেকনিক্যাল সিস্টেম লস। এই সিস্টেম লস বৈদ্যুতিক সিস্টেমে থাকবেই, একে একেবারেই নির্মুল করা কখনোই সম্ভব হয় না।

নন-টেকনিক্যাল সিস্টেম লস এর অপর নাম হল "চুরি"। আমরা সবাই নিশ্চয়ই বাসার আশপাশে নিচের মত বৈদ্যুতিক খুঁটি দেখে অভ্যস্ত।

হাজার-হাজার তারের যে জট এখানে দেখতে পাচ্ছেন, এর সবগুলোই কি বৈধ? নাহ। এখানে প্রচুর অবৈধ সংযোগ রয়েছে। এসব অবৈধ সংযোগ করে যারা বিদ্যুৎ ব্যবহার করছে তারা আদতে কোন বিল দিচ্ছেন না। ফলে বিদ্যুৎ ব্যবহৃত হলেও এর খরচটা সরকার পাচ্ছে না, ফলে একে অপচয় গণ্য করা হয়। এটাই নন-টেকনিক্যাল সিস্টেম লস।

আমাদের দেশে ইজিবাইক বা অটোরিকশাগুলোতে যে বৈদ্যুতিক চার্জ দেয়া হয়, তার অধিকাংশ সংযোগই কিন্তু অবৈধ। এই লসের কিংবা চুরির দায়ভার কিন্তু দেশকেই বহন করতে হচ্ছে।

©️ Quora
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের বাসা পর্যন্ত আসতে বিদ্যুতের যেসব লস বা অপচয় হয় তাকে সিস্টেম লস বলা হয়। ... * বিদ্যুৎ প্রবাহের জন্য যে সকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে। ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎশক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তির ক্ষয় বা অপচয় (লস) হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 536 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,510 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...