থামোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
2,938 বার দেখা হয়েছে

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
নিম্নলিখিত কারণে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়:

(১) পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। ফলে পারদ খুব সহজে তাপ গ্রহণ করিয়া উহার বিভিন্ন অংশে ছড়াইয়া দিতে পারে এবং পারদ থার্মোমিটার বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে।

(২) পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ।

(৩) পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলিয়া থার্মোমিটারের কাঁচের নলের ভিতর উহার উঠা-নামা বাহির হইতে সহজেই দেখা যায়।

(৪) পারদ কাচের নলের গায়ে লাগিয়া থাকে না। ফলে থার্মোমিটারের পারদ, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে, খুব সহজেই নলের মধ্য দিয়া উঠা-নামা করিতে পারে।

(৫) পারদের তাপ ধারণ ক্ষমতা খুব কম। এইজন্য একটি পারদ থার্মোমিটার কোন বস্তুর সংস্পর্শে আসিলে উহা বস্তুর অতি সামান্য তাপ শােষণ করে এবং বস্তুর তাপমাত্রার উল্লেখযােগ্য কোন পরিবর্তন হয় না। কাজেই পারদ থার্মোমিটার বস্তুর সঠিক তাপমাত্রাই নির্দেশ করে।

(৬) পারদের ফুটনাঙ্ক 357 ডিগ্ৰি সেন্টিগ্ৰেড এবং হিমাংক -39 ডিগ্ৰি সেন্টিগ্ৰেড এই দীর্ঘ পরিসরে পারদ তরল অবস্থায় থাকে বলিয়া পারদ থার্মোমিটারে এই দুই তাপমাত্রার মধ্যবর্তী যে কোন তাপমাত্রা নির্ণয় করা যায়।

(৭) যে কোন তাপমাত্রা হইতে একই তাপমাত্রার বৃদ্ধিতে পারদের আয়তন বৃদ্ধি সমান ও যথেষ্ট হয়। ফলে থার্মোমিটারে দাগ কাটা সহজ ও সুষম হয়, ডিগ্রী আকারে বড় হয় এবং অল্প তাপমাত্রাও সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় ।

(৮) পারদ কম উদ্বায়ী ফলে থার্মোমিটারের পারদের উপরিভাগে যে সামান্য পারদ বাষ্প থাকে উহা পারদের উঠা-নামায় কোন বিঘ্ন ঘটায় না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
2 টি উত্তর 7,544 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,161 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 498 বার দেখা হয়েছে
11 অগাস্ট 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Ariful Haque (4,010 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,732 জন সদস্য

105 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 105 জন গেস্ট অনলাইনে
  1. xosominhngoc66ac

    100 পয়েন্ট

  2. socoliveac

    100 পয়েন্ট

  3. Kqbdccom

    100 পয়েন্ট

  4. Ml88health

    100 পয়েন্ট

  5. donnermusic

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...