শ্বসন বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
818 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
আমরা জানি যেকোনো কিছু করার জন্যই শক্তি প্রয়োজন। ঠিক তেমনই সকল জীবের প্রতিদিন প্রতিনিয়ত বিরতিহীনভাবে বিভিন্ন কাজ করতে হয়। তা যেকোনো বাহ্যিক কাজই হোক বা কোষের অভ্যন্তরীণ রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। এদের সবার জন্য চাই শক্তি। আর ইঞ্জিনের মতো এই সকল শক্তির জ্বালানি হিসেবে কাজ করে আমরা খাদ্য হিসেবে যা গ্রহন করি। যেমন- কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি। আর এর মধ্যে কার্বোহাইড্রেটই হল শক্তির প্রধান উৎস।

আমরা ইঞ্জিন এ যে জ্বালানি দেই তা কি একবারেই সব শক্তি দিয়ে দেয়? না, আমরা একটু একটু করে শক্তি পাই। ঠিক তেমনি জীবদেহেও একই ঘটনা ঘটে। গ্লুকোজে যে স্থির শক্তি জমা থাকে তা একবারে সবটুকু মুক্ত হয় না। বরং একটু একটু করে মুক্ত হয়। আর এই শক্তির নিয়ন্ত্রিত মুক্তি নিয়ন্ত্রণ করে বিভিন্ন এনজাইম। এনজাইমগুলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে শক্তিকে ক্রমান্বয়ে স্থির শক্তি থেকে কাজ করার উপযোগী গতিশক্তিতে পরিণত করে। আর এই গতি শক্তি কাজে লাগিয়ে জীবদেহের সকল কাজ পরিচালিত হয়।

অর্থাৎ ইঞ্জিনের জ্বালানি যেমন জারিত হয়ে শক্তি সরবরাহ করে, তেমনি জীবদেহে কার্বোহাইড্রেটও বিভিন্ন নিয়মবদ্ধ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে শক্তি সরবরাহ করে। এই বিক্রিয়াগুলোকেই একসাথে শ্বসন বলে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 864 বার দেখা হয়েছে
27 মার্চ 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jubair Ahmad YASA (170 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 1,487 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 604 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,314 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,550 জন সদস্য

62 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 62 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. Abid Hasan K.

    110 পয়েন্ট

  5. SherleneChes

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...