প্লাস্টিকের টুলগুলোতে মাঝখানে ছোট গর্ত রাখা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+16 টি ভোট
32,313 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

7 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

প্রতিটি পণ্যের আকর্ষনীয় ডিজাইন করার পিছনে ছোট্ট একটি উদ্দেশ্য রয়েছে।
উদাহরণস্বরূপ, রাস্তার পাশের দোকানে বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের চেয়ার/টুল বিক্রি করা হয়। এটি এমনভাবে টেকসই, হালকা এবং স্ট্যাকেবল হিসেবে নকশা করা হয়েছে যাতে গ্রাহকদের ব্যবহার করতে সুবিধা হয়।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন টুলে মাঝখানে একটি গর্ত থাকে?
অনেকেই আমরা ভেবে থাকি যে পাদ(ফার্ট) যেন ভালমতো গর্তদিয়ে নির্গত হতে পারে এজন্য এই হোল রাখা হয়। কিন্তু না মুল কারণ এগুলো-

১. আপনি বসলে এই গর্তগুলো টুল এর ভেঙে যাওয়া রোধ করে! কারণ যদি কোনও গর্ত না থাকে তবে চেয়ারগুলি খুব সহজে আপনার পেছনের সাথে আটকে যাবে । কারণ আপনি যখন বসবেন তখন দুটি চেয়ারের ফাঁকের মধ্যে "ভ্যাকুয়াম" দ্বারা বায়ুচাপ সৃষ্টি হবে।

২. প্লাস্টিকের টুলের গর্তগুলি গোলাকার কিন্তু চারকোনা নয়। এটি টুলের কাঠামোগত অখণ্ডতা বজায় রাখে এবং আপনি যখন বসবেন তখন এটি টুল ভেঙে যাওয়া রোধ করে। যদি এটি অন্য কোন আকৃতির হতো তাহলে বল সেখানেই পুঞ্জিভূত থাকতো এবং ভাঙ্গার সম্ভবনা বেড়ে যেত। গোলাকার হওয়াতে বল চারদিকে সমানভাবে ছড়াতে পারে৷

ঠিক একই কারণে বিমানের জানালা গোলাকার হয়ে থাকে। (এখানে দেখুন)

৩. গর্তের ভিতরে আঙ্গুল দিয়ে টুল টি যেনো বহন করা যায়, সেই জন্যই এই টুল-র ভিতর গর্তটি বেশিরভাগ ব্যবহৃত হয়।
এর ফলে এটি বহনে আরও সুবিধা হয়।

কেমন লেগেছে বিষয়টি? মন্তব্য করতে ভুলবেন না।

করেছেন (100 পয়েন্ট)
এইভাবে তথ্য দিয়ে এগিয়ে যান
করেছেন (16,190 পয়েন্ট)
এইভাবে তথ্য দিলে আমরা নতুন কিছু জানতে পারবো I
+1 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)
আপনি চেয়ারে বসলে এই গর্তগুলাে চেয়ার এর ভেঙে যাওয়া রােধ করে ! কারণ যদি কোনও গর্ত না থাকে তবে চেয়ারগুলি খুব সহজে আপনার পেছনের সাথে আটকে যাবে । কারণ আপনি যখন বসবেন তখন দুটি চেয়ারের ফাঁকের মধ্যে " ভ্যাকুয়াম " দ্বারা বায়ুচাপ সৃষ্টি হবে ।
প্লাস্টিকের চেয়ারের গর্তগুলি গােলাকার কিন্তু চারকোনা নয় । এটি চেয়ারের কাঠামােগত অখণ্ডতা বজায় রাখে এবং আপনি যখন বসবেন তখন এটি চেয়ার ভেঙে যাওয়া রােধ করে । যদি এটি অন্য কোন আকৃতির হতাে তাহলে বল সেখানেই পুঞ্জিভূত থাকতাে এবং ভাঙ্গার সম্ভবনা বেড়ে যেত । গােলাকার হওয়াতে বল চারদিকে সমানভাবে ছড়াতে পারে ।

 হয়তো কিছুটা বুঝাতে পেরেছি

@জৈব যৌগ
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
ভ্যাকুয়াম অবস্থা সৃষ্টি হওয়া থেকে আটকানোর জন্য মাঝে একটি ফাকা দেওয়া থাকে। নয়তো সহজেই ভেঙে যেতে পারে।
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
* টুলে বস্লে বায়ুচাপ নিয়ন্ত্রিত হবে এই গর্ত দিয়ে।

* আকর্ষণীয় ডিজাইনের জন্যও ছিদ্র রাখা হতে পারে ।

* অবশ্যই প্লাস্টিক সাশ্রয় হয়।

* বহনের সময় ছিদ্রে আঙুল দিয়ে নিয়ে যাওয়ার জন্য।
0 টি ভোট
করেছেন (1,370 পয়েন্ট)
একটি প্লাস্টিকের টুলের মাঝখানে একটি ছোট ছিদ্র যেমন চামচ বা কাঁটাচামচ থাকতে পারে তার বিভিন্ন কারণ রয়েছে।

একটি কারণ হল যে গর্তটি টুলটিকে ঝুলিয়ে রাখা বা আরও সহজে সংরক্ষণ করার অনুমতি দেয়। অনেক প্লাস্টিকের পাত্রের হ্যান্ডেলের মধ্যে ছিদ্র বা স্লট থাকে যা তাদের একটি পাত্রের ধারক বা হুকে ঝুলিয়ে রাখতে দেয়, যা সরঞ্জামগুলিকে সংগঠিত এবং সংরক্ষণের জন্য সুবিধাজনক হতে পারে।

গর্তের আরেকটি কারণ হল টুলের ওজন কমানো। টুলের কেন্দ্র থেকে অল্প পরিমাণ উপাদান অপসারণ করে, সামগ্রিক ওজন হ্রাস করা হয়, এটি পরিচালনা এবং ব্যবহার করা সহজ করে তোলে।

গর্তের তৃতীয় কারণ হল টুলের কার্যকারিতা উন্নত করা। উদাহরণস্বরূপ, একটি প্লাস্টিকের চামচের মাঝখানের ছিদ্রটি চামচটিকে আরও কার্যকরভাবে খাবার স্কুপ করতে এবং ধরে রাখতে সাহায্য করতে পারে এবং একটি প্লাস্টিকের কাঁটাচামচের ছিদ্রটি কাঁটা ছিদ্র করতে এবং খাবারকে আরও সহজে ধরে রাখতে সাহায্য করতে পারে।

সামগ্রিকভাবে, একটি প্লাস্টিকের টুলের মাঝখানের ছোট গর্তটি নির্দিষ্ট টুল এবং এর উদ্দেশ্যমূলক ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে।
করেছেন (110 পয়েন্ট)
Bhai, ai theke nea answer diilen kno?
0 টি ভোট
করেছেন (4,150 পয়েন্ট)

এতে টুলটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। প্লাস্টিকের জিনিস ভঙ্গুর বলে এই সমস্যা হয়। টুলের মধ্যে ছিদ্র থাকলে ভেঙে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। কারণ এতে বায়ু চলাচল করতে সুবিধা হয়।

0 টি ভোট
করেছেন (1,010 পয়েন্ট)

প্লাস্টিকের টুলগুলোতে মাঝখানে ছোট গর্ত রাখার বেশ কিছু কারণ রয়েছে:

১. ওজন কমানো: গর্ত রাখার ফলে টুলের ওজন কমে, যা ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। বিশেষ করে বড় আকারের টুলের ক্ষেত্রে ওজন কমানো গুরুত্বপূর্ণ।

২. শক্তি বৃদ্ধি: গর্ত টুলের কাঠামোতে সমতা আনে, যা টুলকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে টুল ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে।

৩. পদার্থ সাশ্রয়: গর্ত রাখার ফলে প্লাস্টিকের ব্যবহার কমে, যা টুল তৈরির খরচ কমিয়ে দেয়।

৪. ঝুলিয়ে রাখার সুবিধা: গর্তের মাধ্যমে টুল ঝুলিয়ে রাখা সহজ হয়, যা টুল সংরক্ষণের জন্য সুবিধাজনক।

৫. বাতাস চলাচল: গর্ত টুলের ভেতরে বাতাস চলাচলের সুযোগ করে দেয়, যা টুল ঠান্ডা রাখতে সাহায্য করে।

৬. নকশার সৌন্দর্য বৃদ্ধি: গর্ত টুলের নকশায় একটি আকর্ষণীয় ভাব যোগ করে।

৭. ভাঙা টুল মেরামত: ভাঙা টুলের গর্তের মাধ্যমে পেরেক বা স্ক্রু ঢুকিয়ে টুল মেরামত করা সম্ভব।

উল্লেখ্য যে, সকল প্লাস্টিকের টুলে গর্ত থাকে না। টুলের ধরন, ব্যবহার এবং নকশার উপর নির্ভর করে গর্ত থাকা বা না থাকা নির্ধারণ করা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 553 বার দেখা হয়েছে
24 অক্টোবর 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 2,343 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 929 বার দেখা হয়েছে

10,929 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

876,682 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. debetassociates1

    100 পয়েন্ট

  4. leonruonline

    100 পয়েন্ট

  5. ao88yucom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...