বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী পৃথিবীর মোট পানির পরিমাণ কমে যাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
286 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

না, সেটা হবে না!

কারণ সাগর-নদী-খাল-বিল, পাহাড়ের চূড়ায় বরফের আকারে ও মেঘের মধ্যে যত পানি আছে তার পরিমাণ সব সময় একই থাকবে। কারণ যে পানি সমুদ্র, বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে সঞ্চালিত হয়, তাকে একটি সুনির্দিষ্ট পরিসীমায় আবদ্ধ হিসেবে দেখা চলে। মোট পানির কত অংশ বরফের আকারে, কতটা মেঘের মধ্যে আর কতটা সাগরে থাকবে, তার অনুপাত বদলাতে পারে। তার মানে মোট পানির পরিমাণ একই থাকে। 

পৃথিবীতে পানি কীভাবে সৃষ্টি হয়েছিল, তা এখনো গবেষণার বিষয়। ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানেটারি স্টাডিজের ভূগোলবিদ অ্যান্ড্রু জনসনের মতে, সেই আদি যুগে পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল, সে সময় হয়তো কিছু পানি সৃষ্টি হয়েছিল। অথবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেও পানির সৃষ্টি হতে পারে। অথবা এমনও হতে পারে যে পৃথিবীর একেবারে সূচনালগ্নে বাইরের কোনো ধূমকেতুর সঙ্গে সংঘর্ষের ফলে পানির সৃষ্টি হয়। যাইহোক, এরপর থেকে পৃথিবীতে মোট পানির পরিমাণ একই রয়ে গেছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হয়তো পর্বতের চূড়ার কিছু বরফ গলে পানি হবে। মেরু অঞ্চলের বরফ তো ইতিমধ্যেই গলতে শুরু করেছে। আবার অতি গরমে সমুদ্রের পানি বেশি উত্তপ্ত হয়ে মেঘের আকারে আকাশে সঞ্চিত হবে। কিন্তু শেষ পর্যন্ত মোট পানির পরিমাণ একই থাকবে।

তথ্যসূত্র : প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 422 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 445 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 708 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 842 বার দেখা হয়েছে
21 এপ্রিল 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন bhuazhang (1,070 পয়েন্ট)
+1 টি ভোট
5 টি উত্তর 2,010 বার দেখা হয়েছে
02 মে 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন faisal_alam (160 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,290 জন সদস্য

140 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 140 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. bong789io

    100 পয়েন্ট

  3. phparkofficial

    100 পয়েন্ট

  4. topbetdownload

    100 পয়েন্ট

  5. cwin05org1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...