শুক্র গ্রহ কেন উল্টোদিকে ঘোরে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,038 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

শুধু শুক্র গ্রহ নয়, ইউরেনাসও উল্টো দিকে ঘোরে। ইউরেনাসের অক্ষের কৌণিক বিচ্যুতির জন্যে (৯৮ ডিগ্রি) মূলত এটি উল্টো দিকে ঘুরছে বলে মনে হয়। উল্টো দিকে ঘোরার অর্থ হচ্ছে আমাদের পৃথিবীসহ সৌরজগতের অন্য গ্রহগুলো নিজ অক্ষরেখার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। কিন্তু শুক্র গ্রহটি ঘোরে ঘড়ির কাঁটার দিকে। 

আমরা দেখি সূর্য ওঠে পূর্বাকাশে আর অস্ত যায় পশ্চিমাকাশে। পৃথিবীর আহ্নিক গতি পশ্চিম থেকে পুবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এ জন্যই আমরা সূর্যকে পুব থেকে পশ্চিমে যেতে দেখি। বিজ্ঞানীরা বলেন, সৌরজগতের সবগুলো গ্রহই আদিতে একই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরত। কারণ গ্রহগুলোর উদ্ভব হয়েছিল সূর্যের চারপাশে ঘূর্ণায়মান মহাজাগতিক ধূলিকণা থেকে। এই ধূলিকণাগুলো একটি থালার মতো তলে বিস্তৃত ছিল। পরে কিছু কিছু অংশের ধূলিকণা একত্র হয়ে গ্রহগুলোর উদ্ভব ঘটে। তাই ওগুলো সূর্যের চারপাশে একই দিকে, একই কক্ষতলে ও নিজ নিজ অক্ষরেখার একই দিকে আবর্তিত হতে থাকে। 

ধারণা করা হয়, শত শত কোটি বছর আগে কোনো গ্রহাণুখণ্ডের আঘাতে হয়তো শুক্র গ্রহের আহ্নিক গতি পরিবর্তিত হয়ে যায়। আবার কোনো কোনো বিজ্ঞানীর ধারণা, যেহেতু শুক্র গ্রহের আহ্নিক গতি খুব কম, সে জন্যই হয়তো ধীরে ধীরে তার ঘূর্ণনের দিক উল্টে গেছে। শুক্র গ্রহ নিজ অক্ষরেখার চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় আমাদের প্রায় ২৪৩ দিনের (আর্থ ডে) সমান সময়। এই ধীরগতির কারণে হয়তো একসময় তার আহ্নিক গতির দিক উল্টে গেছে।

তথ্যসূত্র : প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 341 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 429 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 641 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,051 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 856 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,499 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 188betuno

    100 পয়েন্ট

  3. 79king2sacom1

    100 পয়েন্ট

  4. sq88one

    100 পয়েন্ট

  5. xoso66vbiz

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...