মাথাব্যাথা কমানোর উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
683 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপসহ নানা কারণেই হতে পারে মাথাব্যথা। তবে ব্যস্ত জীবনে যেখানে অবসর পাওয়াই দুষ্কর, সেখানে নিজের যত্ন নিতে পারেন না অনেকেই। আবার কেউ কেউ সাময়িক উপশম পেতে বেদনানাশক বিভিন্ন ওষুধ কিনে সেবন করেন, যা মোটেই উপকারী নয়। বরং এতে রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া।

তবে ঘরোয়া কিছু পদ্ধতি মাথাব্যথা কমাতে ভীষণ কার্যকর। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় একে শতভাগ নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। চলুন জেনে নেওয়া যাক মাথাব্যথা কমানোর চার টিপস—

ম্যাসাজ:

রগের দুই পাশ বা ঘাড়ের কাছে কিছু সময়ের জন্য আঙুল দিয়ে ম্যাসাজ করুন। এটি বেশ কার্যকর পদ্ধতি। আঙুলের ডগার চাপ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।

আলো কমান:

মাথায় যন্ত্রণা শুরু হলে ঘরের আলো কমিয়ে দিন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভালো মানের রোদচশমা ব্যবহার করুন।

এসেশিয়াল অয়েল:

আঙুলের ডগায় এসেনশিয়াল অয়েল নিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা যন্ত্রণা অনেকটাই কমে।

চা-কফি:

চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথার যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। কালো চায়ে আদা, লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথার যন্ত্রণায় আরাম পাওয়া যায়। তবে অবশ্যই পরিমিত পরিমাণে চা পান করতে হবে, নয়তো উপকার না-ও পাওয়া যেতে পারে।

সূত্র : আনন্দবাজার

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

অধিকাংশ মানুষেরই দিনের শেষে মাথা ব্যথার সমস্যা দেখা যায়। বিভিন্ন কারণে দেখা যেতে পারে এই সমস্যা। কাজের চাপ, গরমের দাপট, পারিবারিক সমস্যার জেরে এই সমস্যার সন্মুখীন হয় অনকেই। এই ধরনের সমস্যা কাউকে বলে আসে না। কিন্তু বাড়িতে মজুত ওযুধ নাই থাকতে পারে। ফলেই জেনে রাখা ভালো কীভাবে ঘরোয়া উপায় মিলবে স্বস্তি।

আকুপ্রেশারঃ মাথা ব্যথা কমানোর সমাধান সূত্র হিসেবে আকুপ্রেশারের ভুমিকা অনেক। বাঁ হাতের তালুতে বুড়ো আঙুলের নিচের ফোলা অংশে ডান হাতের আঙুল দিয়ে ধিরে ধিরে চাপ দিতে হবে। এই পদ্ধতিতে মিলতে পারে খানি স্বস্তি।

জল খাওয়াঃ জল বেশি পরিমাণে পান করলে মাথা ব্যথা অনেকটা কমে যায়। যা অনেকেই হয়তো জানেন না। হাতের কাছে জল থাকলেই তা পান করুন, কিছুক্ষণের মধ্যেই কমতে থাকবে মাথা ব্যথা।

লবঙ্গঃ বাড়িতে লবঙ্গ মজুত থাকলে তা গরম করে ফেলুন। এরপর শুকনো কাপরে বা রুমালের মধ্যে সেই লবঙ্গ নিয়ে তার ঘ্রাণ নিন, মাথা ব্যথা কমাতে এর থেকে সহজ উপায় আর মিলবে না।

আদা কুচিঃ এক টুকরো আদা কুচিয়ে নিয়ে মুখে রাখতে পারেন। মুহূর্তের মধ্যে মিলবে স্বস্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই কমে যাবে মাথা ব্যথা। তাই মাথা ধরলে এবার আর ওষুধের অপেক্ষায় না করে মুখে নিন কয়েক কুটি আদা।

চাঃ সামান্য আদা দিয়ে চা পান করলেও মাথা ব্যথা অনেকটা কমে যাবে। অনেকে মনে করেন কেবল অভ্যাস বশত চা পান না করলেই হয়তো মাথা ধরে, তাই একটু চা পান করে নিলেই কমবে মাথা ব্যথা। কিন্তু এমনটা নয়, চা মাথা ব্যথার মোক্ষম অসুধ।

ফলেই এবার আর ওষুধের অপেক্ষা করে যন্ত্রণা ভোগ করা নয়, হাতের কাছেই রয়েছে সমাধান। সময় মতন সেগুলো মাথায় রাখলেই মিলবে শান্তি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 375 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 2,598 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+2 টি ভোট
4 টি উত্তর 2,071 বার দেখা হয়েছে
01 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 983 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 617 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,449 জন সদস্য

171 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 171 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. liveoakanimal

    100 পয়েন্ট

  3. Hay888ink

    100 পয়েন্ট

  4. 7p777appcom

    100 পয়েন্ট

  5. ae8888386com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...