ডার্ক ওয়েব ও ডিপ ওয়েবের মধ্যে পার্থক্য কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
751 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
ইন্টারনেট এ তিন ধরনের ভাগ রয়েছে ,

1.সারফেস ওয়েব : আমরা সাধারণত গুগল , ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন দিয়ে যে সমস্ত বিষয় দেখতে পারি , এটি ইন্টারনেটের খুবই কম অংশ ।

2.ডীপ ওয়েব : ডীপ ওয়েব সাধারণত কোনো কোম্পানি বা কোনো দেশের সরকার নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য ব্যাবহার করে , সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে এই সমস্ত পেজে ঢোকা সম্ভব নয় । এই সমস্ত পেজে ঢুকতে পেজের লিংক জানতে হবে ।

3.ডার্ক ওয়েব : এটিও সাধারণ মানুষের জন্য প্রবেশ যোগ্য নয় এবং সাধারণ ব্রাউজার দিয়েও প্রবেশ করা যায় না । এখন প্রবেশ করতে টর ব্রাউজার ব্যবহার করা হয় এবং এধরণের সাইট গুলি .onion এক্সটেনশন ব্যাবহার করে । এখানে সবাই যেহেতু নিজেকে গোপন রেখে প্রবেশ করে তাই এদের খুঁজে বের করা সরকার এর পক্ষে খুবই কঠিন । এখানে ড্রাগস কেনাবেচা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র কেনাবেচাও হয় আর এই সমস্ত কেনাবেচা গুলি বিটকয়েন মুদ্রার এর মাধ্যমে হয় । এছাড়াও এখানে মুভি পাইরেসি হয় , চাইল্ড পর্নোগ্রাফি দেখা যায় অর্থাৎ সাধারণত যে সমস্ত জিনিস অবৈধ সেগুলি এখানে বৈধ ।

সবশেষে , ডীপ ওয়েব সাধারণত কিছু ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে গোপন তথ্য আদান প্রদানের জন্য ব্যাবহার করে । সাধারণ ব্রাউজার দিয়ে এটিতে প্রবেশ করা যায় পেজের ঠিকানা জানা থাকলে এবং এটি অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় । অপরপক্ষে ডার্ক ওয়েব অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ বা সাধারণ ব্রাউজার এর পক্ষে প্রবেশ সম্ভব নয় এবং এখানে প্রবেশ করাটাও বিপদজনক।  

 

©
0 টি ভোট
করেছেন (510 পয়েন্ট)

ডার্ক ওয়েব বা অন্ধকার ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি উপাদান যা ডার্ক নেটে বা লুকানো নেটে বিদ্যমান। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ জুড়ে রয়েছে ডার্ক নেট। এটি পাবলিক ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে একধরনের লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়। ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েবের একটি অংশ। এই অংশে সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না। যদিও কখনও কখনও ভুল করে ডিপ ওয়েব শব্দটি ডার্ক ওয়েবকে বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু ডার্ক ওয়েবে নির্দিষ্ট শর্তে সবাই ঢুকতে পারলেও, ডিপ ওয়েবে সাধারণ মানুষ ঢুকতে পারে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
2 টি উত্তর 5,313 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2020 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 426 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 588 বার দেখা হয়েছে
+9 টি ভোট
5 টি উত্তর 1,738 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2020 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,216 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Tulip

    110 পয়েন্ট

  5. ggbet1itcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...