গুগল ক্যামেরা ব্যবহারে ফোনের কি কোনো ক্ষতি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
690 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
গুগুল বা জিক্যাম কেন ব্যবহার করবেন, কারণ তা ফোনের ক্যামেরা থেকে ভাল ছবি আসে? এজন্য৷ তবে ফোন ক্যামেরা ভাল হলে জিক্যাম ব্যবহার না করাই ভাল৷

এর কুফল বলার আগে একটু ইতিহাস গেয়ে নেই!

গুগুল ক্যামেরা বা জিক্যাম! গুগুল যখন তাদের এত দামি দামি ফোনে অনেক কম ম্যাগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছিল তখন গ্যাজেট মহলে গুঞ্জন উঠেছিল, অন্য সবাই যখন এর থেকেও কম দামি ফোনে এত হাই রেজুলেশন ক্যামেরা ব্যবহার করছে তাহলে গুগুল কেন করছে না? কিন্তু গুগুল সেখানে করে দিল একটা বাজিমাত! তারা ফোনের অপারেটিং সিস্টেমকে এরকম ভাবে সেটআপ করে প্রোগ্রামিং করল যার ফলে দিনকে পর্যন্ত রাত বানিয়ে দেয়া যায় ক্যামেরায়! অস্বাভাবিক লাগলেও সত্যি৷ এর ফলে রাতের আলো ছাড়াও ধবধবে পরিষ্কার ছবি আসত৷ ফলে পিক্সেলের তো দাম উপরে উঠে গেল৷ কিন্তু এই এপটি প্লেস্টোরে পাওয়া গেলেও গুগুলের ফোন ছাড়া অন্য কোনো ফোনে সাপোর্ট করে না৷ । কিন্তু কিছু কিছু মানুষ সেগুলোর কনফিগারেশন ফাইল গুলোকে ডিভাইসের প্রসেসরের ক্ষমতা অনুযায়ী কোডিং পরিবর্তন করে জিক্যাম সব ফোনের জন্য বের করে ফেলে৷ যেগুলো ব্যবহারে যেকোনো মোবাইল ক্যামেরাকে পাঙ্কা বানানো যায়! তবে এগুলোর কিছু সমস্যাও আছে!

সমস্যাগুলো হলঃ

১) যেহেতু প্লেস্টোরে পাওয়া যায় না, তাই বিশ্বস্ত হওয়ার সূযোগ কম৷

২)এগুলোর কনফিগার যেহেতু বিশ্বস্ত নয় তাই এতে এমন কিছু থাকতে পারে যা আপনাকে সর্বদা নজর রাখছে, যেমন ধরুন ফোনে ব্যাংকিং লেনদেন করলে সব তথ্য সে হাতিয়ে নেয়ার ক্ষমতা রাখে৷ এছাড়াও আপনার ফোনকে নিয়ন্ত্রণের ক্ষমতাও সে কনফিগারেশন ফাইলের ভিতর ডুকিয়ে দিতে পারে৷

৩)এগুলোর মাধ্যমে ফোনে ভাইরাস আক্রান্ত অতি সাধারণ ব্যাপার৷

৪) নির্দিষ্ট ফোনের অপারেটর কোম্পানি কিছু নির্দিষ্ট বিষয়বস্তু লক করে রাখে বা সংরক্ষণ করে রাখে যদিও সবারই অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড। তাই এক ফোনের জিক্যাম অন্য ফোনে ব্যবহার করলে ফোন গরম হওয়া সহ ফোনের অভ্যন্তরীণ সমস্যা দেখা দিতে পারে৷

৫) প্রসেসরের ক্ষমতানুযায়ী ইনস্টল না করলে ফোন হ্যাঙ মারতে পারে৷

৬) কনফিগারেশন সেটআপ একটু জটিল৷ সঠিকভাবে লাগাতে না পারলে কাজ করে না!

৭) কনফিগারেশন উল্টাপাল্টা ব্যবহার করলে ফোনের ল্যামেরার ল্যান্সের ক্ষতি হতে পারে! (পরীক্ষীত নয়)

তবে অনেকগুলো জিক্যাম প্রভাইডার সাইট আছে যারা ভাল জিক্যাম দিয়ে থাকল, বিশ্বস্থ৷ আর জিক্যাম যেহেতু ফোনের ছবির কোয়ালিটি বাড়ায় তাই এটা ব্যবহার করা ভুল না৷ তবে লক্ষ্য রাখতে হবে সোর্সটা কি? । আশা করি উত্তরটা পেয়েছেন৷

- জান্নাতুল ফেরদৌস

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 182 বার দেখা হয়েছে
24 নভেম্বর 2025 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muhammad Al-Amin (1,330 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 346 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 304 বার দেখা হয়েছে
20 অগাস্ট 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,988 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 55 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. 79sodobiz

    100 পয়েন্ট

  5. Tk666bdtcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...