মহাকাশ স্টেশনের ভিতর ভরহীন কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
271 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
আসলে, সেখানে ভরহীনতা বলতে কিছু থাকে না। বরং, সেখানে নিট ত্বরণ শূন্য হওয়ার কারণে স্টেশনে থাকা ব্যক্তিগণ ওজনহীনতা অনুভব করেন।
ভর হলো কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণ। এর মান সকল স্থানে (নিউটনীয় পদার্থবিদ্যায়) ধ্রুবক। এর একক kg.
অপরদিকে, মহাকর্ষ বা অভিকর্ষ বলের প্রভাবে আমরা যা অনুভব করি, তা হলো ওজন। এটি ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। এর একক N বা newton
W = mg
মহাকাশ স্টেশনটি একটি নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাই, এর একটি নির্দিষ্ট বেগ বিদ্যমান। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় থাকা স্টেশনের বেগ v হলে,
v = √{GMR/(R+h)}
এখন, স্টেশনটি যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাই এর উপর দুইটি বল ক্রিয়াশীল। একটি হলো পৃথিবীর কেন্দ্রের দিকে centripetal force, অপরটি সেই বৃত্তাকার পথের বাইরে স্পর্শক বরাবর centrifugal force. এই বল দুটি সমমানের এবং বিপরীতমুখী।
centripetal force ও centrifugal force সমান হওয়ায় স্টেশনটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করতে পারে।
এই দুটি বল সমান হওয়ায় এখানে ত্বরণও সমান। কিন্তু বিপরীতমুখী হওয়ায় এখানে নিট ত্বরণ শূন্য।
তাই, W = mg = m x 0 = 0
অর্থাৎ, নিট ওজন শূন্য।
মূলত একারণেই ভর ধ্রুবক হওয়া সত্ত্বেও মহাকাশ স্টেশনের লোকেরা ভার হীনতা তথা ওজনহীনতা অনুভব করেন।
মনে রাখার বিষয় হলো, ভার এবং ভর পদার্থবিজ্ঞানে দুটো আলাদা বিষয়।

- হিমেল রয়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 288 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 3,088 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 522 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 280 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 40 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,090 জন সদস্য

12 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bk8thvip

    100 পয়েন্ট

  3. 789betthclub1

    100 পয়েন্ট

  4. hb88srucom

    100 পয়েন্ট

  5. luck8betnet2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...