বিষন্নতার লক্ষণগুলো কি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
638 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
বিষণ্ণতার ১৩ লক্ষণ!

সবারই মাঝেমধ্যে মনখারাপ হয়। তবে দীর্ঘদিন আশাহত থাকা এবং সেখান থেকে বের হতে না পারা বিষণ্ণতার লক্ষণ। বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি ও দৈনন্দিন কাজের ওপর ভীষণ বাজে প্রভাব ফেলে।

বিষণ্ণতার কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি। আসুন জানি—

• মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া

• সারাক্ষণ অবসন্নভাব

• নিজেকে দোষী ভাবা, অসহায় মনে করা

• হতাশাগ্রস্ত থাকা ও আশাহীন হওয়া

• ঘুমের সমস্যা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা বেশি ঘুমানো

• বিরক্তি

• সারাক্ষণ অবসন্ন, ক্লান্তবোধ করা

• পছন্দের কাজ করার প্রতি অনাগ্রহ, যৌনতার প্রতি অনীহা

• খুব বেশি খাওয়া বা কম খাওয়া

• চিকিৎসা নেওয়ার পরও হজমে সমস্যা

• শরীরব্যথা, মাথাব্যথা—যেটা সারছে না

• দীর্ঘমেয়াদে মনখারাপ, উদ্বিগ্ন থাকা, ‘শূন্য’ মনে হওয়া

• আত্মহননের চিন্তা বা প্রয়াস  

কখন সতর্ক হবেন?

১৫ শতাংশ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে। বিষণ্ণতা জটিল অবস্থায় চলে গেলে এ ধরনের চিন্তা হয়।

• কেউ সারাক্ষণ আত্মহত্যার বা মৃত্যুর কথা বলতে থাকলে।

• বিষণ্ণতা ( ভীষণ মনখারাপ, সবকিছুর প্রতি অনীহা, ঘুম ও খাওয়ার ক্ষেত্রে অসুবিধা) আরো খারাপের দিকে গেলে।

• ‘আমি না থাকলে ভালো হতো’ বা ‘আমার চলে যাওয়া উচিত’—এ ধরনের কথা বারবার বলা।

• খুব কাছের বন্ধু বা ভালোবাসার মানুষকে হুট করে দেখতে চাওয়া।

কারো ভেতর এসব সমস্যা দেখলে দ্রুত মনোচিকিৎসকের পরামর্শ নিন।

(মেনশন করুন আপনার ডিপ্রেসড বন্ধুকে)

ক্রেডিট: এনটিভি
করেছেন (100 পয়েন্ট)
বিষন্নতা থেকে মুক্তির উপায় কি?
করেছেন (20,400 পয়েন্ট)
আপনি যদি আপনার পরিবার বা বন্ধুমহলে কোনো বিষণ্নতাগ্রস্ত মানুষ দেখেন তবে
১. অবস্থা খুবই খারাপ হলে হাসপাতালে ভর্তি করুন।
২. তাকে হাসিখুশি থাকতে উপদেশ দেবেন না। কারণ এটাতে তিনি আগ্রহ পাবেন না।
৩. তাদের সঙ্গে বিষণ্নতার বিষয় নিয়ে কোনো যুক্তি-তর্ক করবেন না।
৪. তাদের নিয়ে বাইরে ঘুরে বেড়ালে বা নাচলে, গাইলে তাদের বিষণ্নতা কমবে - এটা বলবেন না। কারণ তারা তাতে একমত হবেন না।
৫. বিষণ্নতা সম্পর্কে তাদের কিছু না বলে, অন্য কোনো কৌশলে তাদের কোনো নাচে/ গানে/ দৌড়ে নিয়ে যান। স্বাভাবিকভাবেই তাদের বিষণ্নতা কমবে।
৬. তাদের বিষণ্নতা কমার পরেও তাঁদের জিজ্ঞাসা করবেন না !“নাচে/গানে/দৌড়ে কী বিষণ্নতা কমেছে?” কারণ তারা তাতে রাজি হবেন না।
৭. এ পদ্ধতি পুনরাবৃত্তি করেও যদি তাদের বিষণ্নতা না কমে তবে ডাক্তারের পরামর্শ নিন।

আর, আপনি যদি নিজেই বিষণ্নতাগ্রস্ত হন, তবে
১. আপনার জীবনের লক্ষ্যের দিকে আবার একটু তাকান।
২. আপনার যা ভালো লাগে সেসব স্বাস্থ্যকর খাবার খান।
৩. পর্যাপ্ত পরিমাণ ঘুমান।
৪. নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করুন।
৫. বিশ্রাম নিতে নিতে মজার কিছু কৌতুক দেখুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 409 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 676 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 649 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 475 বার দেখা হয়েছে
20 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 420 বার দেখা হয়েছে

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

875,524 জন সদস্য

52 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. tr88topgrcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...