ঘুমের মধ্যে ঘেমে যাওয়া কি রোগের লক্ষণ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
692 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (350 পয়েন্ট)

 

imageimage

 

শীত তো চলেই গেল! বসন্তের এ সময় রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। এখন আর লেপ-কম্বলের প্রয়োজন হচ্ছে না কারো!শেষ রাতের দিকে হালকা ঠান্ডা হয়তো পড়ছে। তবে শীত হোক বা গরম অনেকেই রাতে হঠাৎ করেই প্রচণ্ড ঘেমে ওঠেন। কেউ কেউ ভাবেন দুঃস্বপ্ন দেখে বোধ হয় জেগে উঠেছেন। আবার কেউ ভাবেন অতিরিক্ত গরমে ঘামছেন।তবে রাতে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘামা স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে এমনটি ঘটতে পারে। এমনটি এটি হতে পারে ক্যানসারের লক্ষণ

 

>> অতিরিক্ত ঘাম হওয়া ও গরম অনুভূতি হাইপারথাইরয়েডিজমের উল্লেখযোগ্য লক্ষণ। থাইরয়েড গ্রন্থি বিপাক নিয়ন্ত্রণ করে, তাই যখন এটি অত্যধিক হরমোন তৈরি করে তখন আপনার শরীর ওভারড্রাইভে চলে যায়।ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় ও আপনি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত বোধ করতে পারেন। একই সঙ্গে হার্টবিট বেড়ে যাওয়া, হাত কাঁপা ও ক্লান্ত বোধ করতে পারেন। হাইপারথাইরয়েডিজমের কারণে ওজন কমে যায়।

 

>> ডায়াবেটিস রোগীরাও রাতে ঘুমের মধ্যে ঘেমে উঠতে পারেন, রক্তের গ্লুকোজ ঠিক না থাকলে। যদি আপনি ডায়াবেটিসের চিকিৎসায় সালফোনিলুরিয়া জাতীয় ওষুধ খান, তাহলে এটি আপনার রাতারাতি হাইপোগ্লাইসেমিয়ার(হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তের গ্লুকোজ বা শর্করা হঠাৎ নেমে যাওয়া) জন্য দায়ী হতে পারে। তাই ঘুমানোর আগে যদি গ্লুকোজের মাত্রা ১৪০ এমজি/ডিএল এর কম হয়, তাহলে দেরি না করেই কিছু খাবার খেয়ে নিন।

 

>> বিভিন্ন ক্যানসারের কারণেও রাতে ঘাম হতে পারে। হজকিনের লিম্ফোমায় আক্রান্ত প্রায় এক-চতুর্থাংশ রোগীর রাতে ঘাম হয়। হজকিনের লিম্ফোমা হল লিম্ফোসাইটে নামক এক ধরণের শ্বেত কণিকার ক্যান্সার। 

 

>> যক্ষ্মায় যারা ভোগেন তাদের প্রায় অর্ধেকেরই রাতে ঘাম হয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়া ফুসফুসে বাসা বাঁধে। যক্ষা গুরুতর পর্যায়ে গেলে কাশির সঙ্গে রক্ত ও রঙিন কফ বের হতে পারে। এছাড়া আপনি জ্বর, ক্লান্ত ও দুর্বল বোধ করবেন। যক্ষার রোগীরা ক্ষুধামন্দায় ভোগেন।

 

>> প্রোস্টেট ক্যানসার, কিডনি ক্যানসার, ডিম্বাশয় ও অণ্ডকোষের কিছু টিউমারের কারণে রাতে ঘাম হতে পারে। রাতের ঘাম কার্সিনয়েড সিন্ড্রোমের একটি ক্লাসিক উপসর্গ। এটি একটি বিরল ক্যানসারের প্রভাব। যা সাধারণত আপনার পাচনতন্ত্র বা ফুসফুসে পাওয়া যায়।

 

>> বিভিন্ন সংক্রমণের কারণেও রাতে ঘাম হতে পারে। করোনার ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরাও রাতে প্রচণ্ড ঘেমে ওঠার উপসর্গ টের পেয়েছেন। কিছু সংক্রমণ যেমন- ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস (আপনার হার্ট ও হার্টের ভালভের ভেতরের আস্তরণের সংক্রমণ) ও অস্টিওমাইলাইটিস (হাড়ের সংক্রমণ) এর কারণে এমনটি হতে পারে।

 

আরও কিছু বিরল সংক্রমণ আছে, যা রাতে ঘামের কারণ হতে পারে। হঠাৎ করেই যদি প্রায়ই রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘেমে ওঠেন, তাহলে বিষয়টিকে হালকাভাবে না নিয়ে  দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

 

সূত্র: ওয়েব এমডি

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
কার্ডিওভাসকুলার ডিজিজ: গবেষণায় উচ্চ রক্তচাপ, করোনারি হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ ঘুমের ঘাটতি এবং কার্ডিওভাসকুলার সমস্যার মধ্যে শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে।
করেছেন (8,590 পয়েন্ট)
এটা সত্য, আমার পরিচিত একজন হার্টের সমস্যার কারণে হঠাৎ এক রাতে প্রচন্ড ঘামতে শুরু করেছিলেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 686 বার দেখা হয়েছে
20 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,723 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 318 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 710 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 261 বার দেখা হয়েছে
27 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,337 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. 3188Ccom

    100 পয়েন্ট

  2. luckyworld1phh

    100 পয়েন্ট

  3. Xoilac101com

    100 পয়েন্ট

  4. gamereview

    100 পয়েন্ট

  5. bl555stream111

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...