দাঁত ক্ষয় হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
421 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
দৈনন্দিন জীবনশৈলীর নানা অভ্যাসের কারণে প্রতিনিয়ত দাঁতের ক্ষতি হচ্ছে।

দৈনন্দিন জীবনের কোন অভ্যাসগুলি দাঁতের ক্ষয় করে? আসুন জেনে নিই।

পুরনো ব্রাশ ব্যবহার:
দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করা দাঁত পরিষ্কারের বদলে উল্টা আরও ক্ষতি করে। পুরনো ব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়া দাঁত ও মাঢ়িতে প্রদাহের কারণ হতে পারে। আর দীর্ঘদিন ব্যবহারের কারণে ব্রাশ নষ্ট হয়ে যায়। ফলে দাঁত পরিষ্কার করার ক্ষমতাও কমে।  (একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত বা কতদিন পর পরিবর্তন করা উচিত জানতে চাইলে পরে নিতে পারেন: https://www.facebook.com/groups/sciencebeegroup/permalink/579097356384691/)

বেশি চাপ দিয়ে ব্রাশ করা:
বেশি চাপ দিয়ে ব্রাশ করলে দাঁতের দাগ ও ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া ভালোভাবে পরিষ্কার হয় না বরং এতে আসলে মাঢ়ি ও দাঁতের এনামেলের আস্তর ক্ষয় হচ্ছে। মাঢ়ি ক্ষয়ের ফলে দাঁতের গোড়ার সংবেদনশীলতা বেড়ে যায়।

ফ্লস না করা:
দাঁতের ফাঁকে আটকে থাকা ব্যাকটেরিয়া ও খাদ্যকণা দূর করতে ফ্লস সবচাইতে বেশি কার্যকর। আর এই ব্যাকটেরিয়া দ্রুত অপসারণ করা না হলে গর্ত হতে পারে। ফ্লস করাটা অত্যন্ত জরুরি।

খাওয়ার পরপরই ব্রাশ করা:
অনেকের ধারণা খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা ভালো। তবে বিষয়টা সম্পূর্ণ সঠিক নয়। খাওয়ার ঠিক পরই ব্রাশ করলে খাবারের অম্লীয় উপাদানগুলো ব্রাশের সাথে সম্পূর্ণ মুখে ছড়িয়ে পড়ে এবং এনামেলের ক্ষয় হয়। তাই খাওয়ার কমপক্ষে আধা ঘণ্টা পর দাঁত ব্রাশ করা উচিত।

দাঁত দিয়ে প্যাকেট ছেড়া:
প্যাকেট ছেড়া বা কাটা দাঁতের কাজ নয়। সাধারণত দাঁত দিয়ে প্যাকেট কাটা না ছেড়া ক্ষতিকর মনে না হলেও, এর ফলে দাত ও মাড়ির মারাত্মক ক্ষতি হতে পারে।

চিনি বেশি খাওয়া:
চিনি কিছু ব্যাকটেরিয়া উৎপন্ন করে যা মুখে অ্যাসিড তৈরি করে। দীর্ঘসময় থাকলে এই ব্যাকটেরিয়া দাঁতের এনামেলের সাথে বিক্রিয়া করে। এর ফলে মুখের মধ্যে মারাত্বক সমস্যা দেখা দিতে পারে।

কোল্ড ড্রিঙ্কস:
কোল্ড ড্রিংকসেও অতিরিক্ত পরিমাণ চিনি থাকে। একারণে অতিরিক্ত সোডা বা কোল্ডড্রিংকস পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়

বরফ চিবানো:
গরমে তৃপ্তির উদ্দেশ্য বরফ কামড়ে খাওয়া সাময়িক আরামের হলেও দাঁতের জন্য তা অভিশাপ। বরফ দাঁতের উপরের এনামেলের আস্তর নষ্ট করে, যার ফলে দাঁতের স্থায়ী ক্ষতি হতে পারে।

পটেটো চিপস:
চিপস বা এ জাতীয় খাবার, খাওয়ার পর এর অংশবিশেষ দীর্ঘক্ষণ দাঁতে লেগে থাকে। এতে ব্যাকটেরিয়া জন্মানোর উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে। এবং এই ব্যাকটেরিয়া দাঁতের ক্ষতি সাধন করে।
(সূত্র: onhealth.com)

ইফাজ মাহমুদ | সায়েন্স বি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
4 টি উত্তর 860 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 794 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,887 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 1,300 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,398 জন সদস্য

68 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 68 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. sunwin168one2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...