দাঁত হলুদ হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
2,287 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
অনেকের দাঁত যেমন মুক্তোর মতো সাদা তেমনি অনেকের দাঁত হলদেটে বা হাল্কা হলুদ রঙের। এজন্য মাঝে মাঝে লজ্জা পড়তে হয়। কিংবা বিব্রতবোধ করতে হয়। দাঁত হলুদের জন্য যেমন নিজের অবেহলাও দায়ী তেমনি চিকিৎসাজনিত কারণেও  দাঁত হলদেটে ভাব হয়ে থাকে।  

‍⚕️ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডেন্টিস্ট ড. জাস্টিন ফিলিপ বলেন, দাঁত হলদেটে হবার পেছনে দায়ী হলো লাইফস্টাইল। ধূমপান, কফি ও চা পান এবং তামাক চিবিয়ে খাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করে।

অনেক সময়ে বংশগত কারণেই কারও দাঁত হলদেটে, কারও দাঁত উজ্জ্বল সাদা হতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে দাঁত ম্লান হয়ে পড়তে পারে। কম বয়সে জ্বরে আক্রান্ত হলে দাঁত হলদে হতে পারে।

এ ছাড়া ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গেলেও দাঁত বৃদ্ধিতে ব্যাঘাত ঘটার কারণে দাঁত হলদেটে হতে পারে। প্রাপ্তবয়স্করা অনেক সময়ে দাঁত কিড়মিড় করতে ওপরের স্তর ক্ষয়ে দাঁত হলদে দেখাতে পারে।

দাঁত দুই কারণে ক্ষতিগ্রস্ত হয়। বহিরাগত কারণ ও অভ্যন্তরীণ কারণ। এবার বিস্তারিত জেনে নেই :

* এনামেল ক্ষতিগ্রস্ত যা বহিরাগত কারণ

দাঁত হলুদ হবার বহিরাগত কারণ হলো দাঁতের বাইরের স্তর অর্থাৎ এনামেলকে ক্ষতিগ্রস্ত করা । দাঁতের এনামেলে সহজেই দাগ পড়ে, কিন্তু তা সহজে উঠেও যায়।

তামাকে থাকা নিকোটিন এবং টার সহজেই দাঁতে দাগ ফেলে। এ ছাড়া সহজ আরেকটি উদাহরণ হলো, যেসব খাদ্য ও পানীয় কাপড়ে দাগ ফেলে, সেগুলো দাঁতেও দাগ ফেলবে। এ ছাড়া টক বা এসিডিক খাবার দাঁতের এনামেল ক্ষয় করে এবং দ্রুতই তাকে হলদেটে করে ফেলে।

দাঁতের যথেষ্ট যত্ন না নিলেও দ্রুত দাঁত হলুদ হয়ে যায়। এর জন্য নিয়মিত দাঁত ব্রাশ করা, ফ্লস করা এবং নিয়মিত ডেন্টিস্ট দেখানো জরুরি।

* ওষুধজনিত কারণ যা অভ্যন্তরীণ কারণ

দাঁতের ভেতরের একটি স্তর হলো ডেন্টিন। স্বাস্থ্যগত কারণে এতে হলদেটে দাগ পড়তে পারে। এসব দাগ দূর করা সহজ নয়। অনেক  ওষুধও আছে যা দাঁত হলুদ করে দিতে পারে। বিশেষ করে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটি শিশুদের দাঁত হলদেটে করে দেয়।

অনেক সময়ে দাঁতের উপকার করতে গিয়েও দাগ পড়তে পারে। জিঞ্জিভাইটিসের চিকিৎসা করতে ক্লোরহেক্সিডিনযুক্ত মাউথওয়াশ দিতে পারেন ডাক্তার। তা ব্যবহারে দাঁতে বাদামী দাগ পড়তে পারে। এ ছাড়া ব্রণ দূর করার ওষুধ মিনোসাইক্লিন থেকেও দাঁত হলুদ হতে পারে। কিছু অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিসাইকোটিক এবং রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ দাঁত হলদেটে করে। দাঁতের ভেতরে সিলভার ফিলিং ব্যবহার করা হলে দাঁত নীলচে-ধুসর দেখাতে পারে। আবার কেমোথেরাপি বা মাথা ও ঘাড়ে রেডিয়েশন দিলেও দাঁতে দাগ পড়তে পারে।

* হলুদাভ প্রতিরোধ ও প্রতিকার

অবশ্যই নিয়মিত দাঁত মাজা, ফ্লস করা এবং দাঁতের ডাক্তার দেখানো দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং দাঁত হলুদ হওয়া থেকে রোধ করে। এর পাশাপাশি পানীয় পান করার সময়ে স্ট্র ব্যবহার করলে দাঁতে দাগ হওয়া কমে। যেসব খাবার খেলে দাঁতে দাগ হবে, সেগুলো খাওয়ার পর ব্রাশ করা বা নিদেনপক্ষে কুলি করা জরুরি।

তথ্যসূত্র : প্রিয়.কম
0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

দাঁত যেসব কারণে হলুদ হয়

• নিয়মিত ধূমপানে দাঁতের রং দ্রুত পরিবর্তিত হয়।

• অতিরিক্ত মাত্রায় চা কিংবা কফি পানে দাঁত হলদেটে হয়ে ওঠে।

• নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও দাঁত হলুদ হয়ে উঠতে পারে।

• জিনগত কারণেও কারও কারও দাঁত হলুদ হয়।

• শিশু যখন মাতৃগর্ভে থাকে, তখন মায়ের খাওয়া কিছু ওষুধের প্রভাবে অনাগত শিশুর দাঁত হলুদ হয়ে যেতে পারে।

• কোমল পানীয় ও কৃত্রিম ফলের রসও দাঁতের রং পরিবর্তনের অন্যতম কারণ।

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
নিয়মিত ধূমপানে দাঁতের রং দ্রুত পরিবর্তিত হয়।

 

• অতিরিক্ত মাত্রায় চা কিংবা কফি পানে দাঁত হলদেটে হয়ে ওঠে।

 

• নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও দাঁত হলুদ হয়ে উঠতে পারে।

 

• জিনগত কারণেও কারও কারও দাঁত হলুদ হয়।

 

• শিশু যখন মাতৃগর্ভে থাকে, তখন মায়ের খাওয়া কিছু ওষুধের প্রভাবে অনাগত শিশুর দাঁত হলুদ হয়ে যেতে পারে।

 

• কোমল পানীয় ও কৃত্রিম ফলের রসও দাঁতের রং পরিবর্তনের অন্যতম কারণ।

 

দাঁতের বাইরের অংশ এনামেলে তৈরি। এনামেল শরীরের সবচেয়ে শক্ত অংশ। অযত্নে এই মজবুত অংশও দুর্বল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। উজ্জ্বল দাঁত পেতে করণীয়গুলো যেন নেওয়া যাক।
0 টি ভোট
করেছেন (4,160 পয়েন্ট)

জিঞ্জিভাইটিস হল দাঁত হলুদ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। এই সমস্যাটিকে মাড়ির সংক্রমণও বলা হয়। মুখের এই রোগে দাঁতে ব্যাকটেরিয়া জমতে শুরু করে। যার কারণে মাড়িও ফুলে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 1,754 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 739 বার দেখা হয়েছে
17 জুলাই 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Suchi (2,380 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 406 বার দেখা হয়েছে
26 মার্চ 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+4 টি ভোট
4 টি উত্তর 860 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+6 টি ভোট
2 টি উত্তর 1,302 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,914 জন সদস্য

81 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 80 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...