বাতাসের মাধ্যমে ছড়ানো রোগ জীবাণু কতটুকু দূরত্ব পর্যন্ত ছড়াতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
348 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে বাতাসে ভেসে থাকা ড্রপলেটের ভূমিকা আছে কি না তা শুরু থেকেই যাচাই করা হচ্ছিল। এ নিয়ে নানা বিতর্কও রয়েছে। ড্রপলেটে ৫ মাইক্রোমিটারের চেয়েও ক্ষুদ্র জলীয় কণার মাধ্যমে ভাইরাসটি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) অবশ্য বাতাসে ছড়িয়ে থাকা ড্রপলেটের মাধ্যমে ভাইরাসটি সংক্রমিত হতে পারে কিনা সে ব্যাপারে নিশ্চিত করেনি। সংস্থাটি আক্রান্তদের শারীরিক ঘনিষ্ঠতা ও সংস্পর্শের মাধ্যমে সংক্রমণকেই গুরুত্ব দিচ্ছে। আক্রান্তের হাঁচি-কাশি ও সংস্পর্শের মাধ্যমে সরাসরি ছড়িয়ে পড়া ভাইরাসের বড় আকারের ড্রপলেটগুলোকেই সংক্রমণের জন্য দায়ী বলে মনে করছে ডাব্লিউএইচও।

চীনের গবেষণা প্রতিবেদন সম্পর্কে ডাব্লিউএইচও বলছে, কয়েকটি হাসপাতালের চিত্র এমনটা হতে পারে। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা ও কয়েকটি পদ্ধতিগত ভুলের জন্য সেখানকার বাতাসে অ্যারোসল সংক্রমণ তৈরি হতে পারে।

তবে, বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগীর চিকিৎসার ক্ষেত্রে সব হাসপাতালেই কমবেশি অ্যারোসল তৈরি হতে পারে। তাই সবখানেই পিপিই ও প্রয়োজনীয় প্রটোকল মেনে চলা জরুরি।

হংকং বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল ও জনস্বাস্থ্য ভাইরোলজিস্ট মালিক পেইরিস জানান, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ঠিকভাবে অপসারণ না করা হলে সেখান থেকে ভাইরাসের কণা বাতাসে ভেসে থাকতে পারে।

তিনি বলেন, ‘সবচেয়ে বড় ঝুঁকি হলো, মাস্ক কিংবা অন্যান্য পিপিই ব্যবহারের পর যদি সেগুলোর উপরের অংশ কেউ স্পর্শ করে। হাসপাতালের কেউ যেন হাত না ধুয়ে মুখ, চোখ স্পর্শ না করে এটা মেনে চলা জরুরি। বাতাসে ভেসে থাকা ভাইরাসের চেয়ে এর মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি বেশি।’

সামাজিক সংক্রমণের ক্ষেত্রে দেখা যায়, কেবল আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শে আসাদের মধ্যেই ভাইরাসটি সীমাবদ্ধ থাকছে না। দূরে থাকা মানুষের (যেমন- ডেলিভারি কর্মী, গাড়িচালক, নিরাপত্তা কর্মী) মাঝেও সংক্রমণ ঘটছে। তাই, বাতাসের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দিতে রাজি নন বিশেষজ্ঞরা।

@The Daily Star

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 400 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 776 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 266 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,049 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,108 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...