নবজাতক শিশু কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
1,873 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় শিশুদের এই কান্নাকে বলা হয়, ‘বেবি ক্রাই’। অথচ সেই কান্নায় শিশুর চোখ থেকে এক বিন্দু পানিও গড়িয়ে পড়ে না। জন্মের সময় থেকে শুরু করে ক্ষণে ক্ষণে কেঁদে উঠে শিশু। এভাবে সপ্তাহ তিন-চারেকের কান্নায় সদ্যোজাতের চোখ দিয়ে পানি পড়ে না বিন্দুমাত্রও। 

কেন পড়ে না?

এ বিষয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলেন, সদ্যোজাতের চোখে অশ্রুনালী থাকে বটে; কিন্তু জন্মের পরপরই তা পুরোপুরি গড়ে ওঠে না। জন্মের পর শিশুর সেই অশ্রুনালীর পুরোপুরি গড়ে উঠতে সময় লাগে কম করে হলেও তিন-চার সপ্তাহ। আর অশ্রুনালীর গঠন সম্পূর্ণ হয় না বলেই দুঃখে, আবেগে, অস্বস্তিতে, আনন্দে শিশু কেঁদে উঠলেও তার চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ে না। 

যদিও প্রথম কয়েক দিন চোখে পানি আসে না। কিন্তু কয়েক দিন গেলে শিশু কান্না করলে সেই সময় তার চোখের কোলে জমা হয় অশ্রুবিন্দু। যা সদ্যোজাতের চোখকে ভিজিয়ে রাখতে সাহায্য করে। চোখকে রাখে সুস্থ ও সজীব।

জন্মের পর তিন থেকে চার সপ্তাহ কাটতে না কাটতেই শিশুর অশ্রুনালীর গঠন সম্পূর্ণ হয়ে যায়। তখন শিশু কাঁদলেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তা গড়িয়ে পড়ে শিশুর গাল ও চিবুকে।

তথ্যসূত্র : একুশে টিভি

+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন
কান্না করলে চোখে অশ্রু আসে এটা সবাই জানে। কিন্তু জন্মের পর প্রথম কয়েকটা দিনের কান্নাকাটিতে নবজাতকের চোখে অশ্রু কেন আসে না তা কী জানেন?

 চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় শিশুদের এই কান্নাকে বলা হয়, ‘বেবি ক্রাই’। অথচ সেই কান্নায় শিশুর চোখ থেকে এক বিন্দু পানিও গড়িয়ে পড়ে না। জন্মের সময় থেকে শুরু করে ক্ষণে ক্ষণে কেঁদে উঠে শিশু। এভাবে সপ্তাহ তিন-চারেকের কান্নায় সদ্যোজাতের চোখ দিয়ে বিন্দুমাত্রও পানি পড়ে না।

কেন পড়ে না?

এ বিষয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলেন, সদ্যোজাতের চোখে অশ্রুনালী থাকে বটে; কিন্তু জন্মের পরপরই তা পুরোপুরি গড়ে ওঠে না। জন্মের পর শিশুর সেই অশ্রুনালীর পুরোপুরি গড়ে উঠতে সময় লাগে কম করে হলেও তিন-চার সপ্তাহ। আর অশ্রুনালীর গঠন সম্পূর্ণ হয় না বলেই দুঃখে, আবেগে, অস্বস্তিতে, আনন্দে শিশু কেঁদে উঠলেও তার চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ে না।

যদিও প্রথম কয়েক দিন চোখে পানি আসে না। কিন্তু কয়েক দিন গেলে শিশু কান্না করলে সেই সময় তার চোখের কোলে জমা হয় অশ্রুবিন্দু। যা সদ্যোজাতের চোখকে ভিজিয়ে রাখতে সাহায্য করে। চোখকে রাখে সুস্থ ও সজীব।

জন্মের পর তিন থেকে চার সপ্তাহ কাটতে না কাটতেই শিশুর অশ্রুনালীর গঠন সম্পূর্ণ হয়ে যায়। তখন শিশু কাঁদলেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তা গড়িয়ে পড়ে শিশুর গাল ও চিবুকে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
কাঁদলে মস্তিষ্ক শরীরে সংকেত প্রেরণ করে এবং রক্তপ্রবাহ বেড়ে যায়। চোখের আশপাশের চামড়া অনেক পাতলা হওয়ার কারণে রক্তপ্রবাহ বেড়ে গেলে মুখের রক্তনালির উপরে এক ধরনের চাপ পড়ে। এতে মুখের পেশী এবং টিস্যুতে তরল জমে যার কারণে মুখ এবং চোখ কান্নার পর ফুলে থাকে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 462 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 1,938 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 785 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+7 টি ভোট
3 টি উত্তর 2,024 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 553 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,863 টি প্রশ্ন

18,562 টি উত্তর

4,746 টি মন্তব্য

861,082 জন সদস্য

70 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 70 জন গেস্ট অনলাইনে
  1. rs88gamecom

    100 পয়েন্ট

  2. ae666rucom

    100 পয়েন্ট

  3. 7mvninnet

    100 পয়েন্ট

  4. cantiktotogames

    100 পয়েন্ট

  5. t45tech

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা বাতাস ভয় স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস আকাশ গতি কান্না বিড়াল আম
...