কাপড়চোপড় বা এই জাতীয় বস্তুর উপর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পড়ে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
676 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)
আঙুলের ছাপ সবচেয়ে ভালোভাবে পরে শক্ত সমতল কোন কিছুর পৃষ্ঠে যেমন স্টিল জাতীয় কিছু, আমাদের ত্বক হতে এক প্রকার তেল জাতীয় তরল নিঃসৃত হয় যা ত্বক কে সুস্থ রাখে, এবং আঙুলের অগ্রভাগ এ পেচানো উঁচু নিচু খাদের মত থাকে যেগুলো ব্যাক্তিবিশেষে আলাদা প্যাটার্নের হয়, যখন আঙুল দিয়ে কিছু স্পর্শ করা হয় সেখানে এর ত্বকে থাকা তৈলাক্ত তরল লেগে যায়, এবং সেটা আঙুলের অগ্রভাগে থাকা সেই প্যাটার্ন এর মতই ছাপ সৃষ্টি করে, পরবর্তীতে বাতাসে এর পানি বাস্পীভুত হয়ে গেলে শুধু তেলজাতীয় অংশ লেগে থাকে তাই গাড়ির দড়জা বা গ্লাসেও আঙুলের ছাপ লাগলে সাধারণত বৃষ্টিতে ভেজার পর ও ছাপ মুছেনা কারণ পানি এবং তেল একসাথে হয়না।

কাপড় বা ফেব্রিক জাতীয় তলে থাকে অসংখ্য ছোট ছোট ছিদ্র যেগুলো সুতার বুনন এর মাঝে তৈরি হয়, আঙুলের ছাপের তৈলাক্ত পদার্থ এগুলোতে শোষিত হয়ে যায় তাই ছাপ বেশিক্ষণ টিকে থাকতে পারেনা কাপড় বা এই জাতীয় তলে। এছাড়া ভাবুন আপনি একটা ছাপ দিবেন সেটা কোথায় সুন্দরভাবে লাগবে একদম সমান একটি তলে নাকি খাজ কাঁটা পিচ রাস্তায়? অবশ্যই সমান তলটিতে, কারণ অসমান তলে সবটুকুতে ছাপ লাগেনা শুধু এর উঁচু অংশগুলোতেই লাগে, কাপড় এর পৃষ্ঠ অমসৃণ এবং খাজ কাঁটা ধরণের যাতে আঙুলের ছাপ সর্বত্র লাগেনা ঠিকমত।

তবে বর্তমান প্রযুক্তিতে ফেব্রিক/কাপড় হতেও আঙুলের ছাপ নেয়া সম্ভব হয়, Vacuum Metal Deposition systems বা VMD নামক একটি পদ্ধতিতে অনেক ভাল সফলতা মিলেছে কাপড় থেকে ছাপ পুনরুদ্ধারের ক্ষেত্রে, এই পদ্ধতিতে একটি ভাকুয়াম চেম্বার বা শূন্য আবদ্ধ স্থানে কাপড়টিকে ঢুকানো হয়, এবং সেই চেম্বারের ভেতর স্বর্ণ বাষ্প আকারে ছড়িয়ে দেয়া হয়, এতে বাষ্পীভূত স্বর্ণ কাপড়ের যে স্থানে আঙুলের তৈলাক্ত পদার্থ শোষিত হয়েছে সেখানে লেগে যায়, পরবর্তীতে আবার জিংক এর বাষ্প ছড়িয়ে দেয়া হয় এবং সেটা স্বর্ণের উপর লেগে যায় এতে সেই অংশে থাকা আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

-Warman Hasbi
করেছেন (130 পয়েন্ট)

VMD কি বাংলাদেশে চালু আছে? বা এই প্রযুক্তি কি বাংলাদেশে চর্চা হয়?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
4 টি উত্তর 5,233 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 628 বার দেখা হয়েছে
+24 টি ভোট
1 উত্তর 447 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,806 জন সদস্য

178 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 178 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...