একটি মানুষের সৃজনীশক্তি কেমন তা কিভাবে বোঝা যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
359 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

রাইয়ান কামাল

 

 

অন্যান্য অনেক মানসিক সক্ষমতার মত সৃজনশক্তিকেও ঠিক সরাসরি কোন মাপকাঠিতে মাপা সহজ না। তাছাড়া সৃজনশক্তির অর্থও ব্যক্তিভেদে এবং চাহিদার উপরর নির্ভর করে বিভিন্ন রকম হয়। প্রোগ্রামিং পেশায় সৃজনশক্তি যেভাবে পরখ করা হয়, সেভাবে কপিরাইটারের পেশায় সৃজনশক্তি পরখ করাটা ঠিক হবে না। আলপনা আঁকার জন্য সৃজনশক্তি যেভাবে পরখ করা হবে, বইয়ের প্রচ্ছদ বানানোর কাজ করতে সৃজনশক্তি সেভাবে পরখ করাও ঠিক হবে না। আমি নিজে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে চাকরির সাক্ষাৎকার নিই, সময়ের সাথে সাথে এসব পেশায় সৃজনশক্তি পরখ করার কিছু পদ্ধতি আত্মস্থ করেছি। সেখান থেকে একটা উল্লেখ করতে পারি।

এই বিশেষ ক্ষেত্রে আমি সৃজনশক্তি বলতে আমি বুঝি একই সমস্যাকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার ক্ষমতা। এর জন্য আমি উন্মুক্ত প্রশ্ন (ইংরেজিতে বলে open-ended question ) দিতে পছন্দ করি। আলোচনা শুরু করতে মোটামুটি হালনাগাদ একটা বিষয়কে ধরে একটা প্রকৌশল সমস্যা দাঁড় করাই। যেমন, যে বছর কানাডায় নির্বাচন হয়েছিল, সেবার একজনকে জিজ্ঞেস করেছিলাম ইলেকশন্স কানাডা (বাংলাদেশের নির্বাচন কমিশনের মত একটা প্রতিষ্ঠান) থেকে প্রত্যেক মুহুর্তে সব আসনের পরিসংখ্যান প্রকাশ করার সিস্টেম বানাতে হবে। প্রার্থীকে বলি এই সমস্যাটা সমাধান করতে প্রচলিত যন্ত্রপাতি, উপকরণ, সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করে কাজ চালানোর মত একটা সমাধান দিতে। দুনিয়ার সেরা সমাধান না দিলেও চলবে। যদি কাজ চালানোর মত সমাধান দিতে পারে তাহলে সমস্যাটাকে আস্তে আস্তে কঠিন করতে থাকি। অথবা তার অপশন কমিয়ে দিই, অমুক যন্ত্র বা তমুক সফটওয়্যার ব্যবহার করা যাবে না। এবার বল দেখি কি করা যায়। সব সময় যে প্রশ্নের উত্তর আমি নিজেও জানি তা না। বরং ভাল প্রার্থিরা আমাকেই নতুন কিছু শিখিয়ে দেয়। যাহোক, আমি লক্ষ্য রাখি কয়বার সেই প্রার্থী নতুন করে বিভিন্ন দিক থেকে সমস্যাটাকে আক্রমণ করতে পারছে। সে হয়ত একটা বিশেষ যন্ত্র বা যন্ত্রাংশ অথবা বিজ্ঞানের একটা বিশেষ নীতিকে ভিত্তি করে সমাধান বানিয়েছে, সেটা সরিয়ে দিলেও কি সে নতুন আরেকটা সমাধান বানাতে পারে কিনা। এরকম পর পর কয়বার পারে? যে যতবার পারবে, তার সৃজনশীলতার "দৌড়" ততদূর।

খুব সংকীর্ণ অর্থে সৃজনশীলতা পরখ করার একটা পদ্ধতি এটা। জীবনের সব ক্ষেত্রে কাজে লাগবে দাবী করব না। তবে মাঝে মাঝে কাজে লাগতেও পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 935 বার দেখা হয়েছে
13 নভেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abdullah Shuvo (7,700 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 435 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 319 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 499 বার দেখা হয়েছে
24 ডিসেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,574 জন সদস্য

265 জন অনলাইনে রয়েছে
5 জন সদস্য এবং 260 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. abcviphow

    100 পয়েন্ট

  3. 9phgg

    100 পয়েন্ট

  4. Thulasianii

    100 পয়েন্ট

  5. gk88comme

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...