আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি কি? এর লক্ষ্মণগুলো কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
396 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (11,730 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (11,730 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো এমন একটি রোগ যা মানুষের আচরণে বা চিন্তায় অপরের থেকে প্রশংসা পাওয়ার অত্যন্ত প্রবল ইচ্ছা এবং অন্যদের থেকে সহানুভূতি পাওয়ার তীব্র চাহিদা দ্বারা চিহ্নিত করা হয়। এই ব্যাধিতে আক্রান্ত প্রায় সবাই বিশ্বাস করে যে তারা তাদের চারপাশের মানুষদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 'আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি'তে আক্রান্তরা প্রায়ই অপরের প্রতি তুচ্ছ তাচ্ছল্যপূর্ণ মনোভাব প্রদর্শন করে।

লক্ষণ -
আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি (NPD) নির্ণয়ের জন্য তার ভেতরে নিচের লক্ষণগুলির মধ্যে তিনটি বা তার বেশি সংখ্যক উপস্থিত থাকতে হবেঃ

১.আত্ম-গুরুত্ব নিয়ে বিরাট ধারণা থাকা।সাফল্য ছাড়াই বা সামান্য সফলতা নিয়েই নিজের মেধা সফলতা নিয়ে বড়াই করা এবং শ্রেষ্ঠতর হিসেবে স্বীকৃত হওয়ার প্রত্যাশা করা।

২.বিশাল সাফল্য, শক্তি, প্রতিভা, সৌন্দর্য, বা প্রেমের কল্পনায় আচ্ছন্ন থাকা।

৩ নিজেকে "বিশেষ" ও অনন্য ভাবা এবং শুধু অন্য 'বিশেষ' বা উচ্চ-মর্যাদা সম্পন্ন মানুষ (বা প্রতিষ্ঠান) তাকে বুঝতে পারে অথবা তাদের সাথেই তার মেশা উচিত বলে বিশ্বাস করা।

৪.অত্যধিক প্রশংসা পাওয়ার তীব্র বাসনা।

৫.সব কিছু পাওয়ার অধিকার কেবল তারই বলে বিশ্বাস করা যেমন সব সময় অনুকূল আচরণ বা স্বতঃস্ফূর্ত সম্মতি পাওয়ার অযৌক্তিক প্রত্যাশা

৬.নিজের সুবিধা লাভের জন্য অপরকে ব্যবহার করা।

৭.সহানুভূতি অভাব,যেমন: অন্যদের আবেগ-অনুভূতি ও প্রয়োজনকে স্বীকার বা শনাক্ত করতে অনিচ্ছুক।

৮.তাকে সবাই ঈর্ষা করছে তার শক্তি মেধা সৌন্দর্যে এমন মনোভাবে বিশ্বাসী। এবং প্রায়ই অন্যদের প্রতি ঈর্ষান্বিত হওয়া।

৯.নিয়মিত অহংকারী, উদ্ধত আচরন বা মনোভাব দেখানো।

এই রোগে আক্রান্তদেরকে "স্বকামী" (narcissist) বা "আত্মরতি"তে (narcissism ) আক্রান্ত হিসাবে বর্ণনা করা যেতে পারে। আত্মরতিমূলক ব্যক্তিত্ব রোগের অন্য নাম ম্যাগালোমেনিয়া

আমরা আমাদের আশেপাশে এমন অনেক রোগী দেখতে পাই।

Answered by: Afsana Afrin

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 705 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 407 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 548 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 340 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 340 বার দেখা হয়েছে

10,914 টি প্রশ্ন

18,612 টি উত্তর

4,747 টি মন্তব্য

872,792 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    300 পয়েন্ট

  2. napepif944

    140 পয়েন্ট

  3. পলি হাসান

    140 পয়েন্ট

  4. bh79org

    100 পয়েন্ট

  5. go88vnjpnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...