প্লাস্টিকের গায়ের নাম্বারগুলো কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
943 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
লক্ষ্য করে দেখবেন, প্রতিটা প্লাস্টিকের জিনিসের গায়ে ত্রিভুজাকৃতি এই রিসাইকেল বা পূনর্ব্যবহারযোগ্য প্রতীকের মধ্যে একটি নম্বর থাকে। ১ থেকে ৭ পর্যন্ত নম্বরের কোনও একটি এই প্রতীকের মধ্যে থাকে। আর প্রতিটা নম্বরই আলাদা অর্থ বহন করে। ... নম্বর ২: যে সমস্ত প্লাস্টিকের বোতল অস্বচ্ছ পলিইথিলিন দিয়ে তৈরি, তাতে ২ নম্বর লেখা থাকে।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
  • প্লাস্টিক ১- PETE (Polyethylene Terephthalate)- এই প্লাস্টিক জলের বোতল বা সরবতের বোতল তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু কখনো গরম করবেন না, কারণ তা করলে সেখান থেকে এন্টিমনি (antimony) বেরিয়ে আসে। শুধু এই ধরনের প্লাস্টিক নয়, কখনো কোন প্লাস্টিকের জিনিস গরম করবেন না, এমনকি রোদেও ফেলে রাখবেন না। শরীরে এন্টিমনি বেশি হলে শ্বাসের সমস্যা বা ত্বকের সমস্যা হতে পারে। এই প্লাস্টিককে পরে কার্পেট বা কাপড় তৈরি করতে পুনর্ব্যবহার করা যায়।
  • প্লাস্টিক ২- High Density Polyethylene (HDPE)- এটা খাবার জলের বোতলে থাকে না, কিন্তু ডিটারজেন্ট বা শ্যাম্পুর বোতলে বেশিরভাগ ব্যবহার হয়। এটা তুলনামূলকভাবে নিরাপদ।
  • প্লাস্টিক ৩ - Polyvinyl Chloride (PVC)- সবচেয়ে ক্ষতিকারক আর সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাস্টিক। পাইপ থেকে খেলনা, অনেক কিছু বানাতে ব্যবহার হয়। এই প্লাস্টিক ক্যান্সারের কারণ হতে পারে।
  • প্লাস্টিক ৪- Low Density Polyethylene (LDPE)- খাবার রাখতে গেলে অপেক্ষাকৃত নিরাপদ এই প্লাস্টিক, তবে তাপের সংস্পর্শে এলে nonylphenol নিঃশৃত হয়, যেটা ক্ষতিকারক।
  • প্লাস্টিক ৫ - Polypropylene (PP)- ঔষধের বোতল, সট্র বানাতে ব্যবহার হয়। অপেক্ষাকৃত নিরাপদ।
  • প্লাস্টিক ৬- Polystyrene (PS)- প্লাস্টিকের খাবারের বাক্স বা কফির কাপ বানানো হয় এটা দিয়ে। এটা বানাতে বেনজিন (Benzene) ব্যবহার হয় যেটা শরীরে গিয়ে মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষতি করে।
  • প্লাস্টিক ৭- Other (BPA, Polycarbonate, and LEXAN)- এই Bisphenol A বা বি পি এ জিনিসটি খুব খারাপ। শরীরে অনেক ক্ষতি করে , বিশেষ করে হরমোনের তারতম্য ঘটিয়ে বাচ্চাদের বৃদ্ধিতে প্রভাব ফেলে দেয়, ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। শুধু প্লাস্টিকে নয়, এমনকি কাচের বা ধাতুর পাত্রের মধ্যেও অনেক সময় এটা ব্যবহৃত হয়।
 
 
collected 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
3 টি উত্তর 954 বার দেখা হয়েছে
+16 টি ভোট
7 টি উত্তর 33,602 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,886 বার দেখা হয়েছে

10,954 টি প্রশ্ন

18,664 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,509 জন সদস্য

79 জন অনলাইনে রয়েছে
5 জন সদস্য এবং 74 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1220 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. lovejilisite

    100 পয়েন্ট

  4. Jlmmmbetph

    100 পয়েন্ট

  5. tornardocash

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...