DNA রেপ্লিকেশন কীভাবে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
6,901 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

DNA রেপ্লিকেশন নিম্নলিখিত তিনটি ধাপে সম্পন্ন হয়

  • হাইড্রোজেন বন্ডের বিলােপ সাধন ।
  • সম্পূরক সৃষ্টি এবং
  • ছাঁচের ক্ষারকের অনুক্রম অনুসারে সম্পূরক ক্ষারকের বিন্যাস ও হাইড্রোজেন বন্ডের সৃষ্টি।
+1 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)

যে প্রক্রিয়ায় একটি DNA ডাবল হেলিক্স অনু থেকে অনুরুপ দুটি অনুর সৃষ্টি করে তাকে DNA অনুর দিত্বন বা প্রতিরুপ সৃষ্টি বা অনুলিপন বা রেপলিকেশন বলে।

DNA অনুর প্রতিরুপ সৃষ্টিই কোষ বিভাজনের পুর্বশর্ত। মাইটোটিক কোষ বিভাজনের ইন্টারফেজ পর্যায়ে সাধারনত DNA অণুর অনুলিপন ঘটে। DNA অণুর অনুলিপন প্রক্রিয়াটি নিম্নবর্নিত চারটি ধাপে সম্পন্ন হয়।

i) প্রথমে ডাবল হেলিক্স-এর মধ্যকার হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডাবল হেলিক্স একক হেলিক্সে পরিনত হয়।

ii) প্রতিটি একক হেলিক্স তার জন্য আরো একটি একক হেলিক্স (সম্পুরক) তৈরীর জন্য নিজে টেম্পলেট(template) বা ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়।

iii) DNA-পলিমারেজ এনজাইম, মুক্ত নিউক্লিওটাইড এনে খোলা DNA অনুতে যুক্ত করে সম্পুরক একক হেলিক্স সৃষ্টি করে। DNA-পলিমারেজ এনজাইম সবসময় নিউক্লিওটাইডকে বর্ধিষ্ণু নতুন হেলিক্স এর ৩’-প্রান্তে যুক্ত করে। কাজেই নতুন হেলিক্স সবসময় ৫’→৩’ মুখী হয়। অর্থাৎ টেম্পলেট সবসময় ৩’→৫’ মুখী হয়।

iv) অনুলিপনের ফলে সৃষ্ট প্রতিটি নতুন ডাবল হেলিক্সে একটি পুরাতন হেলিক্স থেকেই যায়। একটি পুরাতন হেলিক্সককে ছাচ ধরে একটি সম্পুরক নতুন হেলিক্স তৈরীকে semiconservative replication বা অর্ধরক্ষনশীল অনুলিপন বলে।

জীবজগতে DNA অনুলিপনের গুরুত্ব অপরিসীম। কোষ বিভাজন এবং গ্যামিট সৃষ্টির জন্য DNA অনুলিপন অত্যাবশ্যক। অর্থাৎ দেহের বৃদ্ধি ও জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পুর্বপুরুষ থেকে উত্তরপুরুষে স্থানান্তর ইত্যাদির জন্য DNA অনুলিপন বাধ্যতামূলক।

©️jahangir

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 2,800 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 529 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,337 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,156 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 3,905 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,333 জন সদস্য

93 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 91 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. manclubm7jpnet

    100 পয়েন্ট

  3. 123b04com1

    100 পয়েন্ট

  4. c54red

    100 পয়েন্ট

  5. JacquieVarel

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...