হাতের কব্জিতে রগ ভেসে ওঠে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
8,936 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
হাতের শিরা কেনো দেখা যায় বাইরে থেকে ?

শিরা নিয়ে কে আর অত ভাবে? অনেকেরই হাত-পায়ের শিরা বাইরে থেকে খুব স্পষ্ট দেখা যায়। জেনে নিন কেন এ রকম হয়? চিকিত্‍সকদের মতে, ত্বক কতটা পুরু তার ওপর নির্ভর করে শিরা দেখা যাবে কিনা। বয়সের সঙ্গে ত্বকের নিচের ফ্যাটের স্তর পাতলা হতে শুরু করে। ঠিক এই কারণে বয়স্কদের হাতে বা পায়ে বাইরে থেকে অনেক বেশি শিরা দেখা যায়। কিছু মানুষের আবার ত্বক ছোট থেকেই খুব পাতলা কিংবা তাদের শিরার বিন্যাস ত্বকের একেবারে ওপরের দিকেই থাকে। যার জন্য তাদেরও শিরা বাইরে থেকে দেখা যায়।

খুব কসরতের পরও এমন দেখা যায়। খুব বেশি কসরত করলে পেশি খুব সক্রিয় হয়ে যায় এবং ফুলে ওঠে। ফুলে উঠলে শিরাগুলোকে ত্বকের আরো কাছে ঠেলে দেয়।

তাই লক্ষ্য করবেন জিম করার সময় শিরা অনেক বেশি দেখা যায়।

 

অন্তঃসত্ত্বা নারীরাও অনেক সময় এ রকম লক্ষ্য করে থাকেন। কারণ, যেসব নারী অন্তঃসত্ত্বা হন, অন্যদের তুলনায় তাদের দেহে রক্তের পরিমাণ অনেক বেশি হয়। বেশি পরিমাণ রক্ত সরবরাহ করার জন্য শিরাগুলো ফুলে যায়। ফলে চোখেও পড়ে। যাদের শরীরে মেদের পরিমাণ খুব কম অর্থাত্‍ যারা রোগা হয়, তাদেরও ত্বক পাতলা হয়ে থাকে। ফলে বাইরে থেকে শিরাগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে।

এখনো পর্যন্ত যেগুলো বলা হয়, সেগুলোর কোনোটাই চিন্তার বিষয় নয়। তা বলে সব ক্ষেত্রে ফুলে ওঠা শিরাকে হালকাভাবে নেবেন না। এটা মারাত্মক কোনো বিপদের সংকেতও।

©ডেইলিহান্ট
করেছেন (100 পয়েন্ট)
মারাত্মক বিপদ এর সংকেত টা কি...?
করেছেন (100 পয়েন্ট)
আমি অনেক খাই কিন্তু মোটা বা তেমন স্বাস্থ্য হয় না এর কারণ কি। কোন ঔষধ খেলে কি সমাধান পাব। নাকি ব্যায়াম করব..?
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
খুব কসরতের পরও এমন দেখা যায়। খুব বেশি কসরত করলে পেশি খুব সক্রিয় হয়ে যায় এবং ফুলে ওঠে। ফুলে উঠলে শিরাগুলোকে ত্বকের আরো কাছে ঠেলে দেয়।

তাই লক্ষ্য করবেন জিম করার সময় শিরা অনেক বেশি দেখা যায়।

অন্তঃসত্ত্বা নারীরাও অনেক সময় এ রকম লক্ষ্য করে থাকেন। কারণ, যেসব নারী অন্তঃসত্ত্বা হন, অন্যদের তুলনায় তাদের দেহে রক্তের পরিমাণ অনেক বেশি হয়। বেশি পরিমাণ রক্ত সরবরাহ করার জন্য শিরাগুলো ফুলে যায়। ফলে চোখেও পড়ে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 12,354 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+13 টি ভোট
3 টি উত্তর 5,665 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 314 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 2,873 বার দেখা হয়েছে
+14 টি ভোট
1 উত্তর 2,124 বার দেখা হয়েছে

10,916 টি প্রশ্ন

18,616 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,100 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. Aviator Game

    180 পয়েন্ট

  2. mark1654

    140 পয়েন্ট

  3. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  4. vk88clickk

    100 পয়েন্ট

  5. elitejacket

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...