ফুলে কিভাবে মধু হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
1,045 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,020 পয়েন্ট)
পূনঃরায় খোলা করেছেন

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,020 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ফুলে মধু হয়না, বরঞ্চ মধু বানানো হয়। তাহলে জানা যাক কারা এবং কিভাবে তৈরি হয় মধু :

ফুলে কোনো মধু থাকেনা। ফুলের রস বা মকরন্দ ব্যবহার করে মধু তৈরি করা হয়।
কর্মী মৌমাছিরা ফুলের কাছে গিয়ে তার হুল বের করে যা তার থুঁতনির নিচে লুকানো থাকে। ফুলের রসের পরিমাণ বুঝে ফুল থেকে তার সামর্থ্য অনুযায়ী  রস সংগ্রহ করে "মধু পাকস্থলি" তে জমা করে। সাধারণত মৌমাছির দুটো পাকস্থলি থাকে। একটি স্বাভাবিক পাকস্থলি আর অন্যটি মধু পাকস্থলি যার ধারণক্ষমতা প্রায় ৭০ মি.গ্রা। এটিতে রস সংগ্রহ করে। একজন কর্মী মৌমাছি অনেক দূর পথ অতিক্রম করে, হরেক রকম ফুলে থেকে রস সংগ্রহ করে। এই রস মধুতে পরিণত করা শুরু হয় কখন? হ্যাঁ!
মৌচাকে ফেরার পথেই এনজাইম কর্তৃক মধু তৈরি প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই রসে আবহাওয়ার উপর ভিত্তি করে ৬০-৮০% আর্দ্র উপাদান থাকে। আর্দ্রতা কমিয়ে পানি বাষ্পীভূত করে রস থেকে মধুতে পরিণত হয়। আর্দ্রতা বেশী থাকলে রস গুণাগুণ হারিয়ে ফেলে।  মৌচাকে ফিরে কর্মী মৌমাছি ৫০ টি বয়স্ক-অল্পবয়স্ক মৌমাছিকে রসগুলো বণ্টন করে দেয় তারা। এরপর সব মৌমাছি মিলে উক্ত রস গুলো চিবুতে থাকে। ধীরে ধীরে পানি ৩৫-৫০% এ নেমে আসে। এরপর তারা রসবিন্দুটি মোমের কোষের তলায় জমা করে এবং কর্মী মৌমাছিরা ডানা ঝাপটে ঝাপটে মোমের কোষে বাতাস চলাচল জারি রাখে যাতে পানি বাষ্পীভূত হতে পারে। এরকম করতে করতে জলীয় পরিমাণ ১৫% এ নেমে আসলে এনজাইমের ক্রিয়ায় সুক্রোজের পরিমাণ ৫% এ পৌছায়। সাধারণত এই রসের অবস্থাকে মধু বলে। এই কার্যটি সম্পাদিত হতে ২/৩ দিন সময় লাগে। আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন যখন ১৮% এ নেমে আসে তখন এর উপর মোমের একটি আস্তরণ বসে। এই আস্তরণ না দেওয়া হলে মধু পরিপক্কতা লাভ করেনা। আর পরিপক্ক মধু কখনো নষ্ট হয়না। এইভাবেই মৌমাছি দের পরিশ্রমের বিনিময়ে তৈরি হয় আসল বা পিওর মধু।
করেছেন (71,360 পয়েন্ট)
Thank you !

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+16 টি ভোট
2 টি উত্তর 1,781 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 521 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 727 বার দেখা হয়েছে
23 জুন 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+15 টি ভোট
3 টি উত্তর 1,933 বার দেখা হয়েছে
05 মার্চ 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 401 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,451 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. realestatecrmsale

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...