বৃষ্টি, কেরোসিন, পেট্রোল, ডিজেল এইসবের গন্ধ ভালো লাগার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
5,206 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
মানুষের নাকে গন্ধের অনুভতি বহনকারী ৪০০ রিসেপ্টর আছে যা ১ ট্রিলিয়ন গন্ধ শনাক্ত করতে পারে। কেরোসিন, পেট্রোল, রঙ, নেইল-পলিশ, বৃষ্টির গন্ধ আমাদের অনেকেরই ভালো লাগে। ভালো লাগার এই অনুভূতিকে Euphoria বলে। এসবের গন্ধ ভালো লাগার জন্য এগুলোতে উপস্থিত ভিন্ন ভিন্ন উপাদান দায়ী। যেমন:

বৃষ্টির ঘ্রাণঃ বৃষ্টির ফলে আমরা মাটিতে যে সোঁদা গন্ধ পাই তা মূলত এক ধরনের ব্যাকটেরিয়ার তৈরি জিওসমিন অণু থেকে হয়। বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করলেই জিওসমিন অণু বায়ুতে ছড়িয়ে পড়ে। আবার, বৃষ্টির ফলে গাছের যেসব রাসায়নিক সুগন্ধ তৈরি করে তা বাতাসে ছড়িয়ে পড়ে। আরেকটি কারণ হচ্ছে বৃষ্টির সময় বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে বৈদ্যুতিক আবেশ তৈরি হয় যার ফলে প্রকৃতিতে ওজন গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। পেট্রিকোর নামক এইসব গন্ধ মানুষের স্নায়ুতে পৌঁছে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে।

কেরোসিন ও ডিজেলঃ এরা পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত এক ধরনের হাইড্রোকার্বন লিকুইড। কেরোসিন, ডিজেলের ঘ্রাণ আমাদের স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি করে এবং মনে হয় যেন অ্যানেসথেশিয়া দেওয়া হয়েছে। যখন আমরা এইসবের ঘ্রাণ নেই তখন আমাদের নাকের আঠালো মিউকাসে গন্ধের অনুভূতি সৃষ্টিকারী উপাদান আটকে যায় এবং আমাদের ভালো লাগা সৃষ্টি হয় যাকে বলে ইউফোরিয়া।

পেট্রোলঃ পেট্রোলে আছে হাইড্রোকার্বন ও বেনজিন। বেনজিন এর প্রাকৃতিকভাবে মিষ্টি গন্ধ আছে যার প্রতি মানুষের নাক সংবেদশীল। বেনজিন ও অন্যান্য হাইড্রোকার্বন গুলো আমাদের স্নায়ুতে ব্যাপক প্রভাব ফেলে। যখনই আমাদের অলফেক্টরি স্নায়ুতে পেট্রোলের ঘ্রাণ পৌঁছায় তখনি ডোপামিন নিঃসরণ হয় এবং ভালো লাগা কাজ করে। এটিও ইউফোরিয়ার মধ্যে পড়ে।

আঠা বা সুপার গ্লুঃ আঠা ও সুপার গ্লু দিয়ে আমাদের দেশে নেশা করার প্রচলন আছে। সুপার গ্লুর মূল উপাদান হচ্ছে cyanoacrylate যা আমাদের নাকের মিউকাস মেমব্রেনের সংস্পর্শে এলে এক ধরনের পোড়া অনুভূতি সৃষ্টি করে। আঠা দিয়ে নেশা করলে তা অনেকটা গাঁজার মতো প্রভাব সৃষ্টি করে।

রঙ ও নেইল পলিশঃ কেরোসিন ও পেট্রোল এর মতো রঙে আছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের মিষ্টি গন্ধ আছে। অন্যদিকে, নেইল পলিশের মূল উপাদান হচ্ছে টলুইন। এই টলুইন এর মিষ্টি ঝাঝালো গন্ধ আছে। এইসব গন্ধ আমরা নিঃশ্বাস এর মাধ্যমে নিলে নেশা অনুভূত হয় যা ইউফোরিয়ার মধ্যে পড়ে।

বৃষ্টির ঘ্রাণ নেওয়ার ফলে আমাদের দেহের কোনো ক্ষতি হয়না তবে কেরোসিন, পেট্রোল, সুপার গ্লু, রঙ ইত্যাদির ঘ্রাণ আমাদের স্নায়ুকে ক্ষতি করতে পারে। এর ফলে আমাদের ঘ্রাণশক্তি কমে যেতে পারে এবং অতিরিক্ত ঘ্রাণ নিলে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে।

©নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 506 বার দেখা হয়েছে
04 মার্চ 2024 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 584 বার দেখা হয়েছে
30 জুন 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 37 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,260 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 744 বার দেখা হয়েছে

11,039 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,909 জন সদস্য

47 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 46 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    240 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. cakhiazactv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...