মৃত্যুদন্ড দেওয়ার পর বিচারক কলমের নিব ভেঙ্গে ফেলেন কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
8,184 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
বহুকাল আগে থেকেই এটা চলে এসেছে। কোনো আইনে এরকম করার কোনো বিধি-বদ্ধতা নেই। এটি একটি রীতি হিসেবেই চলে এসেছে,ব্রিটিশ শাসনাধীন কাল থেকেই। এই রীতির সমর্থনে যতটুকু জানা যায়, প্রথমতঃ মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবনকালের ইতি টেনে দেয়া হয় এবং বিচারক চান না, দ্বিতীয়বার তাঁর আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি হোক।
দ্বিতীয়তঃ মৃত্যুদণ্ড দেয়ার পর সেই আদেশকে পুনর্বিচার করার সুযোগ থাকে না। যদি বিচারক,মৃত্যুদণ্ড দেয়ার পর শাস্তি সম্পর্কে তাঁর মানসিকতা পরিবর্তন করেন,তথাপি মৃত্যুদণ্ডের আদেশকে আর কোনো ভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
সেই বার্তার প্রতীকী হিসেবেই, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়ার পর,আদেশনামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয়না।
+1 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেনো? কারণটা হয়তো অনেকেরই জানা নেই। ব্রিটিশ শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। কলমের নিব ভাঙার একাধিক কারণ রয়েছে।

প্রথমত, এটি একটি প্রতীকী বি‌ষয়। ব্যাখ্যা হলো, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে, তা যেন আর কারো জীবন নিতে না পারে।

দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়ে থাকে, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান। সে কারণেই নিবটি ভেঙে ফেলা হয়। একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না।

তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, বিচারক যাতে কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার কথা ভাবতে না পারেন।

শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনো কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে, মানুষের মৃত্যু সর্ব অবস্থাতেই একটি দুঃখজনক ব্যাপার।

0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
যে কলম দিয়ে কারোর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা যেন আর কারোর জীবন না নিতে পারে সেজন্য দণ্ড দেয়ার পরে নিব ভেঙে ফেলা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,559 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 490 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Adib Vaiya (160 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 513 বার দেখা হয়েছে
24 ডিসেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 555 বার দেখা হয়েছে
23 জুন 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 356 বার দেখা হয়েছে

10,964 টি প্রশ্ন

18,674 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,908 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1820 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. nohu17winv1

    100 পয়েন্ট

  4. hkdragon88com

    100 পয়েন্ট

  5. agenjudikoislot

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...