ডিজিজ এক্স (Disease "X") কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
660 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
সংক্রমণের দিক থেকে বর্তমান মহামারীর মতো শক্তিশালী ও মৃত্যুর দিক থেকে ইবোলার মতো। পরবর্তী প্যানডেমিকের কারণ হতে পারে ডিজিজ এক্স (Disease X)। এমনই বলছেন চিকিৎসকরা।

প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-র তরফে প্যাথোজেন ও পরবর্তী প্যানডেমিকের সঙ্গে তার যোগসূত্রের উপর একটি সমীক্ষা প্রকাশ করা হয়। যাতে প্যাথোজেনের তথ্য ও আগামী দিনে মানবসভ্যতার জন্য কোনটা ক্ষতিকারক হতে চলেছে, তা জানানো হয়। এর আগে ইবোলা, জিকা এর ক্ষেত্রেও এই সমীক্ষা আগাম সতর্কতা জানিয়েছিল। এ বার সেই তথ্যই বলছে, ডিজিজ এক্স-এর কথা।

বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিজ এক্স ও মানবশরীরে তার প্রভাব নিয়ে এখনও সে ভাবে সঠিক কিছু না জানা গেলেও এই ভাইরাস যথেষ্ট ভাবাচ্ছে গবেষকদের। কারণ এটি অত্যন্ত শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এর জন্য পরবর্তী প্যানডেমিক ভয়াবহ আকার নিতে পারে বলেও মনে করছেন তাঁরা।

ডেইলি মেল-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই আশঙ্কা একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তার কারণ- যে চিকিৎসক এই ডিজিজ এক্স-এর কথা বলছেন, তিনি এর আগে ইবোলা নিয়ে সতর্কতা জারি করেছিলেন। তিনি জানিয়েছেন, এই নতুন মারণ ভাইরাস করোনার থেকেও বেশি সংক্রামক হতে পারে।

অধ্যাপক জিন-জ্যাকুয়েজ মুয়েম্ব তামফুম, যিনি ইবোলা আসার প্রায় চার দশক আগে ১৯৭৬ সালে ইবোলা নিয়ে সতর্ক করেছিলেন, তিনি জানিয়েছেন, এই নতুন ভাইরাস খুব তাড়াতাড়ি সংক্রমণ শুরু করবে এবং পরিস্থিতি বর্তমান মহামারীর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তবে, তিনি এটাও জানান, এই পুরোটাই এখন আশঙ্কার পর্যায়ে রয়েছে। এ দিকে, জানা যাচ্ছে, আফ্রিকার বেশ কিছু জায়গায় নতুন নতুন ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।

ডেইলি মেল-এ প্রকাশিত রিপোর্টটি জানাচ্ছে, কঙ্গোর ইনজেনড নামের একটি জায়গায় এক রোগীর হিমোরেজিিক ফিভার (Haemorrhagic Fever) দেখা গিয়েছিল কিছু দিন আগে। তাকে ইবোলার টেস্ট করা হয়। চিকিৎসকরা আশঙ্কা করছিলেন তার ডিজিজ এক্স হওয়ার সম্ভাবনাও ছিল। যদিও তার রিপোর্ট দুই ক্ষেত্রেই নেগেটিভ আসে। কিন্তু এই ভাইরাস নিয়ে গবেষণা করতে শুরু করেন চিকিৎসকরা।

অধ্যাপক জিন-জ্যাকুয়েজ এও আশঙ্কা করছেন, এই ভাইরাস জুনটিক ভাইরাসও হতে পারে। যা পশুদের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
©বাংলা নিউজ ১৮

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 243 বার দেখা হয়েছে
17 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 583 বার দেখা হয়েছে
29 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 366 বার দেখা হয়েছে
26 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 283 বার দেখা হয়েছে
01 জুলাই 2023 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rafikul Al Imran (5,390 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 662 বার দেখা হয়েছে
31 অক্টোবর 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,094 জন সদস্য

9 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 9 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. nk8868org

    100 পয়েন্ট

  3. kgamecasinocom

    100 পয়েন্ট

  4. m98thus

    100 পয়েন্ট

  5. u31com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...