প্রতিটি শুক্রাণু তে ৩৭.৫ মেগাবাইট ডিএনএ তথ্য থাকে।কিন্তু সেটা কিভাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
483 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
Warman Hasbi-

প্রতিটি শুক্রাণুতে থাকে ৩৭.৫ মেগাবাইট সমপরিমাণ ডিএনএ তথ্য, সেই হিসাবে একবার ইজেকিউলেশনে যে পরিমাণ শুক্রাণু মুক্ত হয় এতে প্রায় ১৫,৮৭৫ জিবির সমপরিমাণ ডিএনএ তথ্য থাকে যা স্টোর করতে প্রায় ৭৫০০ ল্যাপটপের প্রয়োজন।

কিন্তু শুক্রাণুতে এই ডাটা থাকে কিভাবে! একটু হিসাব করে দেখিঃ

 

মানুষের দেহের তথ্যগুলো থাকে DNA সিকুয়েন্সে, এবং এতে থাকে ২৩ জোড়া ক্রোমোজম যেগুলো সকল তথ্য জমা রাখে।(Science Bee)

DNA এর চারটি ভিন্ন ভিন্ন ভিত্তি হচ্ছে এডেনিন,থায়ামিন,সাইটোসিন এবং গুয়ানিন। যেহেতু DNA ডাবল হেলিক্স মানে প্যাচানো থাকে তাই এই ভিত্তিগুলোও দুইটা মিলে যুগল তৈরি করে, যেমন এডেনিন থায়ামিন এর সাথে, সাইটোসিন গুয়ানিন এর সাথে। এগুলোকে বলে(A-T,T-A,C-G,G-C)।

এরকম প্রায় ৩ বিলিয়ন যুগল থাকে ২৩ টা ক্রোমোজমে, যদি DNA সিকুয়েন্স কে কম্পিউটার এর সাথে তুলনা করা হয়, তাহলে DNA এর জোড়াবদ্ধ যুগল গুলোকে বাইনারি ফরমেট(0,1) এ ধরলে DNA এর চারটি ভিত্তির যুগল হবে এরকম (00,01,10,11), এখানে চারটি জোড়ায় মোট ৪×২=৮ টা বিট হচ্ছে,মানে ১ বাইট এর সমান।

যেহেতু ৩ বিলিয়ন আলাদা ভিত্তি জোড়া থাকে একে ৪ দিয়ে ভাগ দিলে হবে ৭৫ কোটি। প্রতি চারটি জোড়ায় হচ্ছে ১ বাইট তাহলে মোট হচ্ছে ৭৫ কোটি বাইট, এর মানে, ৭৫০ মেগাবাইট।

 

সহজ ভাষায় একটা কোষের DNA তে ৩ বিলিয়ন জেনেটিক ইনফরমেশন এর ভিত্তি থাকে, এর মাঝে চারটি ইউনিক যুগল হচ্ছে (A-T,T-A,C-G,G,C বা 00,01,10,11)।(Science Bee)

এখানে ৮ টা বাইনারি বা বিট থাকায় ৪ জোড়ায় হচ্ছে ১ বাইট। তাই ৩ বিলিয়ন বিটে হচ্ছে ৭৫ কোটি বাইট বা ৭৫০ মেগাবাইট। গড়ে একজন মানুষের প্রতিবার ১৮০ মিলিয়ন স্পার্ম বের হয়, এতে যে পরিমান জেনেটিক তথ্য থাকে তা ১৮০ মিলিয়ন×৭৫০ মেগাবাইট =১৩৫০০০ টেরাবাইট এর সমান।

প্রায় অনেকগুলো জিনোম সিকূয়েন্স এর ভিত্তিযুগল সেইম তথ্যই বহন করে এক্ষেত্রে দেখা যায় ৭৫০ মেগাবাইট এর সকল তথ্যই ইউনিক নাও হতে পারে। তাই বিজ্ঞানিদের ধারনা মোট ৩৭.৫ মেগাবাইট তথ্যই ইউনিক হয়। এগুলোর পুনরাবৃত্তি ঘটে তথ্যের আকার ৭৫০ মেগাবাইট হয়। তাহলে এক্ষেত্রে বলা যায় আবার প্রতিটি স্পার্ম ৩৭.৫ মেগাবাইট তথ্য বহন করে।(Science Bee)

মানুষের দেহ কোষের ক্ষেত্রে ব্যাপারটা আবার ভিন্ন, এক্ষেত্রে তথ্য থাকবে দিগুন, কারন শুক্রাণুতে থাকে ২৩ টি ক্রোমোজম এবং ডিম্বান তে থাকে ২৩ টি ক্রোমোজম, নিষেকের পর যে কোষ তৈরি হয় তাতে থাকে ৪৬ টি বা ২৩ জোড়া ক্রোমোজম। তাই পরে মানব দেহে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজম ই থাকে তাই এক্ষেত্রে তথ্যের পরিমাণ ও দিগুন হবে।

 

Warman Hasbi  |  Science Bee-বিজ্ঞান গ্রুপ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 357 বার দেখা হয়েছে
12 ফেব্রুয়ারি 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন R Atiqur (43,950 পয়েন্ট)

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,171 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...